advertisement

স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহত মমতা, ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

স্বামী অগ্নিবেশের প্রয়াণে শোকের ছায়া নানা মহলে।

#নয়াদিল্লি:  হরিয়ানার  প্রাক্তন বিধায়ক ও আর্য সমাজ নেতা স্বামী অগ্নিবেশের মৃত্যু৷ লিভারের সিরোসিসের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ এই  নেতাকে৷ দিল্লিতে হাসপাতালেই মৃত্যু হল এই প্রবীন নেতার৷
৮০ বছরের এই সমাজ কর্মী ভর্তি ছিলেন নয়াদিল্লির  Institute of Liver and Biliary Sciences-এ ৷ মঙ্গলবার থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন৷ মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷
অগ্নিবেশ আর্যসভার নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন৷ আর্য সমাজের নীতি মেনেই ১৯৭০ সালে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল৷ তিনি বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনায় অংশ নিতেন৷
advertisement
advertisement
তিনি এছাড়াও বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন৷ কন্যা ভ্রূণ হত্যা, মহিলাদের স্বনির্ভর করার মতো একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন৷
স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের ট্যুইটে তিনি বলেছেন, ‘Grieved at the passing of Swami Agnivesh, who gave up a career as a professor in Kolkata to fight for many causes. My condolences to his friends and followers’ অর্থাৎ স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহচ, বিভিন্ন কারণে লড়াই করার জন্য কলকাতায় নিজের অধ্যাপকের কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন তিনি৷ তাঁর বন্ধু ও অনুগামীদের জন্য আমার সমবেদনা৷ ’
advertisement
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘স্বামী অগ্নিবেশের মৃত্যু গভীর দুঃখের৷ সহিষ্ণুতা ও মানবতার এক প্রকৃত যোদ্ধা ছিলেন তিনি৷ সাধারণ মানুষের উন্নয়নের জন্য একাধিক সময়ে তিনি অসম সাহসিকতার কাজ করেছেন৷ ২ বছর আগে BJP/RSS-র গণপিটুনির ঘটনায় তিনি কষ্ট পেয়েছিলেন৷ শান্তিতে থাকুন অগ্নিবেশজী৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহত মমতা, ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement