advertisement

Mamata Banerjee on Rahul Gandhi: 'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Last Updated:

নিজের পোস্টে কোথাও রাহুল গান্ধি বা কংগ্রেসের নাম না করলেও মুখ্যমন্ত্রীর এই বার্তা দিয়ে রাহুল ইস্যুতে কংগ্রেসের পাশেই দাঁড়ালেন, তা বলার অপেক্ষা রাখে না৷

রাহুলের পাশে মমতা।
রাহুলের পাশে মমতা।
কলকাতা: সাম্প্রতিক কালে কংগ্রেস-তৃণমূলের সম্পর্কে তিক্ততা দেখেছে রাজনৈতিক মহল। মেঘালয়, ত্রিপুরায় পরস্পরকে আক্রমণ করতে ছাড়েনি দু' পক্ষ। মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে মমতা-অভিষেকদের জবাব দিতে সরাসরি তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েননি রাহুল গান্ধি। রাহুলের নেতৃত্ব নিয়ে আপত্তির কথা জানিয়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্বও।
কিন্তু এ দিন রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ হতেই কার্যত কংগ্রেসের পাশে দাঁড়িয়েই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাহুলের সদস্য পদ খারিজের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপি-র প্রধান টার্গেট হয়ে উঠেছেন৷ একদিকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিজেপি নেতাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে, অন্যদিকে বক্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ করা হচ্ছে৷ আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নতুন অবক্ষয়ের সাক্ষী থাকল৷'
advertisement
advertisement
advertisement
নিজের পোস্টে কোথাও রাহুল গান্ধি বা কংগ্রেসের নাম না করলেও মুখ্যমন্ত্রীর এই বার্তা দিয়ে রাহুল ইস্যুতে কংগ্রেসের পাশেই দাঁড়ালেন, তা বলার অপেক্ষা রাখে না৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাহুলের নাম না নিয়েই ট্যুইটারে লেখেন, 'গণতান্ত্রিক ভারত এখন নেহাতই প্রহসনে পরিণতি হয়েছে৷'
advertisement
তিন বছর আগে মোদি পদবী নিয়ে করা মন্তব্যের জেরে গতকাল রাহুল গান্ধিকে ২ বছরের কারাবাসের সাজা দেয় সুরাতের একটি আদালত৷ এর পর আজই রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করার নির্দেশ জারি করেছন লোকসভার স্পিকার৷ জনপ্রতিনিধিত্বমূলক আইনের উল্লেখ করেই এই শাস্তি দেওয়া হয়েছে৷
advertisement
রাহুল গান্ধি ইস্যুতে পাল্টা আন্দোলনে নেমেছে কংগ্রেস৷ এই ইস্যুতে বিরোধীদেরও পাশে চাইছে কংগ্রেস নেতৃত্ব৷ যদিও গত কয়েকদিনে দিল্লিতে কংগ্রেসের কোনও বৈঠকেই যোগ দেয়নি তৃণমূল৷ কয়েকদিন আগে দলের বৈঠকেও কংগ্রেসকে ছাড়া ২০২৪-এ একা লড়ার কথাই জানিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ কিন্তু রাহুল গান্ধি ইস্যুতে মমতা-অভিষেকের বার্তার পর রাজনৈতিক মহলেও দু দলের সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee on Rahul Gandhi: 'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement