advertisement

Mallikarjun Kharge: 'মোদিকে না সরিয়ে এত তাড়াতাড়ি মরব না', ভোট প্রচারে গিয়ে বললেন খাড়গে

Last Updated:

রবিবার জম্মুর কাঠুয়ায় ভোট প্রচারে যান খাড়গে৷ মঞ্চে বক্তব্য রাখার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি৷

মল্লিকার্জুন খাড়গে এবং নরেন্দ্র মোদি৷
মল্লিকার্জুন খাড়গে এবং নরেন্দ্র মোদি৷
জম্মু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি মরবেন না৷ রবিবার জম্মু কাশ্মীরে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷
রবিবার জম্মুর কাঠুয়ায় ভোট প্রচারে যান খাড়গে৷ মঞ্চে বক্তব্য রাখার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি৷ যদিও কিছুক্ষণের মধ্যেই সামলে নিয়ে ফের বক্তব্য রাখতে শুরু করেন তিনি৷
advertisement
advertisement
তখনই খাড়গে বলেন, ‘জম্মু কাশ্মীরের জন্য রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে আনতে আমাদের লড়াই চলবে৷ আমার ৮৩ বছর বয়স৷ কিন্তু এত তাড়াতাড়ি আমি মরব না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন না নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হচ্ছেন, আমি বেঁচে থাকব৷ আপনাদের জন্য লড়াই করব৷’
advertisement
খাড়গের পুত্র এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে জানিয়েছেন, বক্তৃতা রাখার সময় কিছুটা অসুস্থ বোধ করলেও বর্তমানে সুস্থই আছে কংগ্রেস সভাপতি৷ তাঁর রক্তচাপ কিছুটা কমে যাওয়াতেই সমস্যা হয়েছিল৷ অসুস্থ বোধ করার পরই খাড়গেকে পরীক্ষা করে দেখেন তাঁর মেডিক্যাল টিম৷ তখনই রক্তচাপের সমস্যা ধরা পড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mallikarjun Kharge: 'মোদিকে না সরিয়ে এত তাড়াতাড়ি মরব না', ভোট প্রচারে গিয়ে বললেন খাড়গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement