advertisement

Mahua Maitra: সাংসদের বাংলো ছাড়তে বলা নিয়ে আদালতে আবেদন করছেন মহুয়া মৈত্র

Last Updated:

Mahua Maitra: মহুয়াকে গত মাসে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়৷

নয়াদিল্লি: দিল্লির সরকারি বাংলো খালি করার জন্য সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করতে চলেছেন মহুয়া মৈত্র৷ সাংসদ হিসাবে তিনি যে বাংলো পেতেন, সেটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে, দরকারে শক্তি প্রয়োগ করা হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে৷
মহুয়াকে গত মাসে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়৷ অনৈতিকতার কারণে তাঁকে সাসপেন্ড করা হয়, তা নিয়ে বিতর্কও তৈরি হয়৷ তার পরেই তাঁকে বাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়৷ সেই প্রেক্ষিতে বিচারপতি মনমোহনের এজলাসে একটি রিট পিটিশন দাখিল করতে চলেছেন মহুয়া৷
advertisement
মহুয়া মৈত্রের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন৷ পার্লামেন্ট বা সংসদের শেষ দিন থেকে লোকসভা নির্বাচনের দিন পর্যন্ত, আবাসন রাখার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আছে৷ সেই নিয়মের লঙ্ঘন কেন্দ্রীয় সরকার করতে পারে না৷ এই নোটিশে বলা হয়েছে, এখনই এই বাংলো ফাঁকা করতে৷ এস্টেটের ডিরেক্টরের তরফ থেকে একটি এই নোটিশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, তিনি যদি কোনও কারণে নিজের ইচ্ছায় এই আবাসন না ছাড়েন, তা হলে বলপ্রোয়গ করে এই আবাসন ছাড়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Maitra: সাংসদের বাংলো ছাড়তে বলা নিয়ে আদালতে আবেদন করছেন মহুয়া মৈত্র
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement