advertisement

Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস

Last Updated:

গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের ফলটন উপ জেলা হাসপাতালে৷ গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী চিকিৎসক৷

Rapid Read
গোপাল বাদনে নামে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে গিয়েছেন মৃত চিকিৎসক৷
গোপাল বাদনে নামে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে গিয়েছেন মৃত চিকিৎসক৷
মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷ শুধু তাই নয়, ভুয়ো ফিট সার্টিফিকেট তৈরি করতেও চাপ দেওয়া হত ওই চিকিৎসককে৷
গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের ফলটন উপ জেলা হাসপাতালে৷ গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী চিকিৎসক৷ নিজের হাতের তালুতে লেখা সুইসাইড নোটে তিনি অভিযোগ করেন, পুলিশের একজন সাব ইন্সপেক্টর গত পাঁচ মাসে তাঁকে চার বার ধর্ষণ করে৷ অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম গোপাল বাদনে৷
মৃত চিকিৎসকের ভাইয়ের অভিযোগ, সাতারা জেলার ফলটন উপজেলা হাসপাতালে দু বছর আগে কাজে যোগ দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসক৷ ওই সরকারি হাসপাতালের মেডিক্যাল অফিসার ছিলেন তিনি৷ কিন্তু শুরু থেকেই তাঁকে প্রবল চাপের মধ্যে কাজ করতে হত৷ অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে অদল বদল করার জন্য ওই চিকিৎসককে চাপ দেওয়া হত৷ এমন কি, ভুয়ো ফিট সার্টিফিকেটও লিখিয়ে নেওয়া হত তাঁকে দিয়ে৷ অথচ যে রোগীদের নামে এই সমস্ত ভুয়ো রিপোর্ট তৈরি করা হত, তারা বহু ক্ষেত্রে হাসপাতালে উপস্থিতই থাকতেন না৷
advertisement
advertisement
মৃতার পরিবারের আরও অভিযোগ, এর আগে দু তিন বার এই অনিয়ম নিয়ে অভিযোগ করেছিলেন নির্যাতিতা চিকিৎসক৷ পুলিশের এসপি এবং ডিএসপি-কেও অভিযোগ জানান তিনি৷ তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের এই আত্মহত্যার ঘটনায় মহারাষ্ট্রে বিশাল শোরগোল পড়ে গিয়েছে৷ অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানির অভিযোগ তুলে গিয়েছেন মৃত চিকিৎসক৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷ প্রশান্ত বাঁকার নামে আরও এক পুলিশ অফিসারের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছেন নির্যাতিতা চিকিৎসক৷ নিজের হাতের তালুতে তিনি লিখেছেন, ‘পুলিশ অফিসার গোপাল বাদনে আমার মৃত্যুর জন্য দায়ী৷ সে আমাকে চারবার ধর্ষণ করেছে৷ গত পাঁচ মাস ধরে ওই পুলিশ অফিসারের হাতে আমি ধর্ষণ, শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছি৷’
advertisement
অভিযুক্ত ওই এসআই-এর বিরুদ্ধে ওই এলাকার পুলিশের ডিএসপি-র কাছে গত ১৯ জুন চিঠি লিখে একই অভিযোগ জানিয়েছিলেন তিনি৷ সেই চিঠিতে ফলটন গ্রামীণ এলাকার পুলিশের এই দুই অফিসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ডিএসপি-র কাছে আর্জি জানিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক৷ সেই চিঠিতেও তিনি কয়েকজন পুলিশ অফিসারের নাম করে অভিযোগ করেন, ‘আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি৷ আপনার কাছে অনুরোধ, যথাযথ তদন্ত করে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷’
advertisement
ওই তরুণী চিকিৎসকের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের নির্দেশে অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement