advertisement

Eknath Shinde: আজই বড় কোনও সিদ্ধান্ত নেবেন একনাথ শিন্ডে? দাবি দলেরই নেতা, মহারাষ্ট্রে জল্পনা চরমে

Last Updated:

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল আচমকা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে৷

চমক দেবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
চমক দেবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
মুম্বাই: কোনও বড় সিদ্ধান্ত গ্রহণের আগেই নাকি গ্রামের বাড়িতে ফিরে যান তিনি৷ তাহলে আজ কি কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে? সেই জল্পনাই উস্কে দিয়েছেন তাঁর দলের নেতা সঞ্জয় শিরসত৷ তাঁর দাবি, সাধারণত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই গ্রামের বাড়িতে ফিরে যান তিনি৷
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল আচমকা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে৷ যে কারণে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকও বাতিল করতে হয়৷
advertisement
সঞ্জয় শিরসত দাবি করেছেন, আজ রাতের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে৷ ২ ডিসেম্বর শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী৷ তবে শিন্ডে মুখ্যমন্ত্রিত্বের পরিবর্তে শিন্ডে যে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর পদ নেবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ওই শিবসেনা নেতা৷ শিরাসত দাবি করেছেন, মহারাষ্ট্রের রাজনীতি নিয়েই আগ্রহী শিন্ডে, তাই তিনি দিল্লিতে যাবেন না৷
advertisement
এর পরেই জল্পনা বাড়িয়ে শিরাসত বলেন, ‘যখনই একনাথ শিন্ডের মনে হয় কোনও সিদ্ধান্ত নিতে তাঁর আরও সময় লাগবে, কোনও বড় সিদ্ধান্ত নেবেন, তখন তিনি গ্রামের বাড়িতে যান৷ শনিবার বিকেলের মধ্যেই তিনি খুব বড় কোনও সিদ্ধান্ত নেবেন৷’ শিন্ডের এই বড় সিদ্ধান্ত কী, মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এখন তা নিয়েই চর্চা তুঙ্গে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eknath Shinde: আজই বড় কোনও সিদ্ধান্ত নেবেন একনাথ শিন্ডে? দাবি দলেরই নেতা, মহারাষ্ট্রে জল্পনা চরমে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement