advertisement

প্রেমের টানে Google ম্যাপ দেখে মহারাষ্ট্র থেকে পাকিস্তান! সীমান্তে ধরা পড়ে গেলেন যুবক

Last Updated:

দু’দেশের মধ্যে রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্ক যতই খারাপ হোক না কেন, ভালবাসায় তাতে কোনও আঁচড় পড়েনি ।

#মহারাষ্ট্র: প্রেমের টান বোধহয় একেই বলে ! যেখানে কোনও বাধা, কোনও শৃঙ্খলই বেঁধে রাখতে পারে না । এ ক্ষেত্রেও বিষয়টা খানিক তেমনই ।
ভালবাসা হয়েছিল পাক-সুন্দরী আর মহারাষ্ট্রের বছর কুড়ির যুবক সিদ্দিকি মহম্মদ জিসানের মধ্যে । প্রেমিকাকে না দেখে থাকতে পারছিলেন না জিসান । দু’দেশের মধ্যে রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্ক যতই খারাপ হোক না কেন, ভালবাসায় তাতে কোনও আঁচড় পড়েনি । ফলে জিসান ঠিক করেন, কচ্ছের রণ দিয়ে সীমান্ত পেরিয়ে প্রেমিকার কাছে যাবেন তিনি ।
advertisement
জিসানের প্রেমিকা সামরা থাকেন করাচির শাহ ফয়সল শহরে । সোশ্যাল মিডিয়ায় দু’জনের আলাপ । এরপর ধীরে ধীরে প্রেম জমে ওঠে । ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এগোচ্ছিল তাঁদের প্রেমপর্ব । শেষ পর্যন্ত জিসান ঠিক করেন প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবেন তিনি । যেমন ভাবা, তেমন কাজ । গুগল ম্যাপ ধরে তিনি চলে আসেন ইন্দো-পাকিস্তান বর্ডারে । সীমান্ত থেকে ১.৫ কিমি দূরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী তাঁকে গত বৃহস্পতিবার পাকড়াও করে । কচ্ছের রণে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি । তাঁর শরীর থেকে জল বেরিয়ে গিয়েছিল । জিজ্ঞাসাবাদের মুখে গোটা ঘটনাটি খুলে বলেন জিসান । তাঁর কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড পাওয়া গিয়েছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমের টানে Google ম্যাপ দেখে মহারাষ্ট্র থেকে পাকিস্তান! সীমান্তে ধরা পড়ে গেলেন যুবক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement