Madhya Pradesh Horror: খোলা রাস্তায় কিশোরকে খুন করে রক্তপান, অভিযুক্ত চিবিয়ে খেল মাংস, মাথার ঘিলু...প্রত্যক্ষদর্শীদের বয়ানে শিউরে উঠল পুলিশও
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মধ্যপ্রদেশে ঘটে গেল হাড়হিম ঘটনা! ১৬ বছরের কিশোরকে হাতুড়ি দিয়ে থেঁতলিয়ে খুনের অভযোগ এক যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়! গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত মৃত কিশোরের রক্ত-মাংসও খায়
মধ্যপ্রদেশ: চরম নৃশংস, ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের দামোহ জেলার সামান্যা গ্রাম। এক কিশোরকে হাতুড়ি দিয়ে থেঁতলিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে! এখানেই শেষ নয়! প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ১৬ বছরের কিশোরকে খুন করে তার রক্ত পান করে অভিযুক্ত, খায় মাথার ঘিলু! তার পর যুবকের রক্ত সারা মুখে মেখে পাশের মাঠে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে।
এহেন চরম নৃশংস ঘটনা ঘটেছিল প্রকাশ্য দিবালোকেই, বৃহস্পতিবার দুপুরে দামোহ জেলার সামান্যা গ্রামে। নিহত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা। পুলিশ জানিয়েছে, দিদির শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল আর্থখেড়া গ্রামের বাসিন্দা ভরত। তাঁর সঙ্গে ছিল ভাই বিজয় বিশ্বকর্মা। অভিযোগ, সেই সময় গুড্ডা পটেল নামে সেই গ্রামেরই এক যুবক ভরতকে পিছন থেকে আক্রমণ করে। বিজয়ের দাবি, একটি লোহার রড দিয় ভরতের মাথায় আঘাত করে গুড্ডা। তার পর হাতুড়ি দিয়ে থেঁতলে দেয় ভরতের মাথা। বিজয় কোনওক্রমে সেখান থেকে বেঁচে পালায়! সে-ই গ্রামবাসীদের খবর দেয়। বিজয়ের অভিযোগ, ভরতকে খুনের পর তাঁর রক্ত ও মাংস খায় অভিযুক্ত।
advertisement
খুন করার পর পাশের মাঠে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ তাকে ধাওয়া করে। কিন্তু হাতের রক্তমাখা হাতুড়ি দিয়ে সে পুলিশদেরও ভয় দেখায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তের অতীতেও ক্রাইম রেকর্ড রয়েছে। দুই দশক আগে নিজের স্ত্রীকেও খুন করেছিল অভিযুক্ত বিজয়। জেল খেটে দুই বছর আগেই ছাড়া পেয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 1:13 PM IST











