advertisement

Cough Syrup Tragedy Update: কাশির সিরাপে লুকিয়ে ছিল কোন বিষ, কেন মৃত্যু ১৪টি শিশুর? মধ্যপ্রদেশে গ্রেফতার চিকিৎসক

Last Updated:

অভিযুক্ত ওই শিশুরোগ বিশেষজ্ঞ একজন সরকারি চিকিৎসক৷ নিজের প্রাইভেট ক্লিনিকে তিনি ওই শিশুগুলির চিকিৎসা করেছিলেন৷

শিশুদের বিষাক্ত কোল্ডরিফ সিরাপ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক প্রবীণ সোনি৷
শিশুদের বিষাক্ত কোল্ডরিফ সিরাপ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক প্রবীণ সোনি৷
মধ্যপ্রদেশে যে চিকিৎসকের লিখে দেওয়া কাশির সিরাপ খেয়ে ১৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেই অভিযুক্ত চিকিৎসক প্রবীণ সোনিকে গ্রেফতার করল পুলিশ৷ মধ্যপ্রদেশের পারাসিয়ার ক্লিনিকে ওই শিশুদের চিকিৎসা করেছিলেন অভিযুক্ত শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীণ সোনি৷ অভিযোগ, এই চিকিৎসকই ওই শিশুদের বিষাক্ত কোল্ডরিফ কাশির সিরাপ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ৷
জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিশুরোগ বিশেষজ্ঞ একজন সরকারি চিকিৎসক৷ নিজের প্রাইভেট ক্লিনিকে তিনি ওই শিশুগুলির চিকিৎসা করেছিলেন৷
তামিলনাড়ুর শ্রীসান ফার্মাসিউটিক্যালস নামে যে সংস্থা ওই কোল্ডরিফ কাশির সিরাপ তৈরি করেছিল, তাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার৷ শুধু মধ্যপ্রদেশ নয়, বিষাক্ত এই কাশির সিরাপ খেয়ে রাজস্থানেও ৪টি শিশুর মৃত্যুর খবর মিলেছে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই কোল্ডরিফ নামে ওই কাশির সিরাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার৷ আধিকারিকরা জানিয়েছেন, ওই কাফ সিরাপের ভিতরে ৪৮.৬ শতাংশ ডিয়েথাইলিন গ্লাইকল নামে একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে৷ যা ১ শতাংশের নীচে থাকা উচিত৷ শুধু শিশুরা নয়, ডিয়েথাইলিন গ্লাইকলের এই মাত্রাতিরিক্ত উপস্থিতি বড়দের জন্যও প্রাণঘাতী হতে পারে বলে দাবি আধিকারিকদের৷ ওই সিরাপের নমুনা চেন্নাইয়ের সরকারি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়৷ তামিলনাড়ুর ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, ওই কাশির সিরাপ তামিলনাড়ু সরকারের বেঁধে দেওয়া গুণমান পরীক্ষায় পাস করতে পারেনি৷
advertisement
সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় প্রশাসন কোল্ডরিফ এবং নেক্সট্রো- ডিএস নামে আরও একটি সিরাপের বিক্রি নিষিদ্ধ করেছে৷ নেক্সট্রো-ডিএস নামে দ্বিতীয় সিরাপটির নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
মৃত শিশুগুলির পরিবার জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তাদের সাধারণ জ্বর, সর্দি-কাশি হয়েছিল৷ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ওই শিশুদের পরীক্ষা করে কাশির সিরাপ সহ অন্যান্য ওষুধ দেওয়া হয়৷ প্রাথমিক ভাবে ওষুধ খেয়ে তাদের শরীর ঠিকও হয়ে যায়৷ কিন্তু কিছুদিনের মধ্যেই ফের একই উপসর্গ ফিরে আসে৷ এর পরই ওই শিশুদের প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিক ভাবে কমতে থাকে৷ ধীরে ধীরে কিডনির সংক্রমণ সহ অন্যান্য জটিল সমস্যায় আক্রান্ত হয় শিশুগুলি৷ এর পর তাদের মৃত্যু হয়৷
advertisement
মৃত শিশুদের কিডনির বায়োপসিতেও ডিয়েথাইলিন গ্লাইকলের উপস্থিতির প্রমাণ মেলে৷ যা কোল্ডরিফ নামে ওই কাশির সিরাপের অত্যন্ত চড়া পরিমাণে মিশ্রিত ছিল৷ শিশুদের এই মর্মান্তিক পরিণতিতে অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cough Syrup Tragedy Update: কাশির সিরাপে লুকিয়ে ছিল কোন বিষ, কেন মৃত্যু ১৪টি শিশুর? মধ্যপ্রদেশে গ্রেফতার চিকিৎসক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement