advertisement

বন্যা দেখতে পুলিশের প্রায় কোলেই চাপলেন মুখ্যমন্ত্রী, হাসির খোরাক হলেন নেটে

Last Updated:

বন্যা পরিস্থিতির শিকার হলে মুখ্যমন্ত্রীরা রাজ্য পরিদর্শনে যান ৷ এটাই প্রচলিত একটা ধারা ৷ কখনও সরেজমিনে কখনও আবার হেলিকপ্টার থেকেও বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা ৷

#ভোপাল : বন্যা পরিস্থিতির শিকার হলে মুখ্যমন্ত্রীরা রাজ্য পরিদর্শনে যান ৷ এটাই প্রচলিত একটা ধারা ৷ কখনও সরেজমিনে কখনও আবার হেলিকপ্টার থেকেও বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা ৷
তবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যা করলেন তাতে নেটিজেনদের হাসির খোরাক হলেন তিনি ৷ সাদা সাফারি শ্যুটের মুখ্যমন্ত্রীকে যাতে জলে পা রাখতে না হয় তারজন্য পুলিশ কর্মচারীদের কার্যত কাঁধে উঠলেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছেন শিবরাজ সিং চৌহ্বান দু‘দিকে দুই পুলিশ কর্মচারীর কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন ৷ তাঁর কোমরের অংশটা দুই হাত দিয়ে কোলে করে নেওয়ার মতো বসিয়ে রাখা হয়েছে ৷
advertisement
Photo Courtesy - Rahul Singh / Twitter Handle Photo Courtesy - Rahul Singh / Twitter Handle
advertisement
বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত বিষয়ের জন্য খবরের শিরোনামে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ জানুয়ারি মাস নাগাদ এক পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এবারও আবার যেভাবে বন্যা হওয়া অঞ্চলে জলে পা না দেওয়ার জন্য পুলিশদের কার্যত কোলে উঠলেন তা কিন্তু ভালোভাবে দেখা হবে না ৷ মুখ্যমন্ত্রী যতই ছবিতে হাসুন, দর্শকরা কতটা হাসিমুখে নিতে পারেবন সেটা একটা বড় বিষয় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যা দেখতে পুলিশের প্রায় কোলেই চাপলেন মুখ্যমন্ত্রী, হাসির খোরাক হলেন নেটে
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement