advertisement

বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন? তাহলে অবশ্যই এই তথ্যটি জেনে রাখুন

Last Updated:

বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন? তাহলে অবশ্যই এই তথ্যটি জেনে রাখুন

#নয়াদিল্লি: আপনি যদি একজন এলপিজি গ্রাহক হন তাহলে এই তথ্যটি আপনার জানা অতি জরুরি ৷ প্রত্যেক এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর প্রাপ্য ১৫ লক্ষ টাকা ৷
জানলে আশ্চর্য হবেন, এই টাকা আপনার সুরক্ষার জন্যই রাখা ৷ একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের রিপোর্টে জানানো হয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি থেকে নিজেদের এলপিজি গ্রাহকদের প্রত্যেকের নামে বিমা করিয়ে রাখেন ৷ তেল সংস্থাগুলির করা এই বীমার মূল্য কম বেশি ১৫ লক্ষ টাকা ৷ অর্থাৎ, এলপিজি সিলিন্ডার ফেটে বা সিলিন্ডার থেকে কোনও দুর্ঘটনার ঘটলে গ্রাহক বা তাঁর পরিবার ও সম্পত্তির কোনও ক্ষতি হলে এই বীমার মাধ্যমে লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকেরা ৷
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী তেল সংস্থাগুলির ওয়েবসাইটেও এই বিষয়টির উল্লেখ রয়েছে ৷ তবে গ্রাহক বা তাঁর সম্পত্তির ক্ষতির পরিমাণ অনুযায়ীই এই ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করা হয় ৷
advertisement
তবে ক্ষতিপূরণ পেতে হলে গ্রাহককে বেশ কিছু শর্ত মানতে হবে ৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা ঘটলে গ্যাস ড্রিস্টিবিউটরকে সবার আগে লিখিত অভিযোগ জানাতে হবে ৷ তারাই তেল সংস্থা ও বিমা সংস্থাকে বিষয়টি জানাবেন ৷ এছাড়া দুর্ঘটনায় আহত হলে বীমার টাকা পেতে দাখিল করতে হবে মেডিক্যাল বিল, প্রেসক্রিপশন সহ চিকিৎসার যাবতীয় প্রমাণপত্র ৷ দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে বীমা কোম্পানি ও তেল সংস্থার কাছে ডেথ সার্টিফিকেট সহ ময়নাতদন্তের সমস্ত নথি জমা দিতে হবে ৷
advertisement
তবে গ্যাস ওভেন বা গ্যাসের পাইপের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে না তেল সংস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন? তাহলে অবশ্যই এই তথ্যটি জেনে রাখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement