advertisement

হানিপ্রীতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, জারি লুক আউট নোটিস

Last Updated:

রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না হানিপ্রীতের ৷ তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে ৷

#রোহতক: রাম রহিমকে গ্রেফতার করার পর থেকেই হানিপ্রীতকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে ৷ পালিতা মেয়ে হানিপ্রীত বাবার সবচেয়ে কাছের মানুষ বলে মনে করা হয় ৷ ডেরা অনুগামীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ‘পাপার পরী’ হনিপ্রীত। কিন্তু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না হানিপ্রীতের ৷
সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ তার বিরুদ্ধে লুক আউট নোটিসজারি করা হয়েছে ৷
হানিপ্রীত ছাড়াও ডেরার মুখপাত্র আদিত্য ইনসানের নামে নোটিস ডারি করা হয়েছে ৷ অভিযোগ রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকে হিংসা ও উত্তেজনার ছড়ানোর চেষ্টা করেন তিনি ৷ অনেকে বলছেন হানিপ্রীত লুকিয়ে রয়েছেন তো আবার অন্যরা বলছেন তিনি রোহতকে এক ভক্তের বাড়িতে রয়েছেন তিনি ৷
advertisement
advertisement
পাঁচকুলা আদালত চত্বর থেকে রোহতক জেলে নিয়ে যাওয়ার জন্য রাম রহিমের জন্য যে বিশেষ চপার এসেছিল, তাতে হানিপ্রীতকে বাবার পাশে বসে থাকতে দেখা গিয়েছিল ৷ কী করে তা সম্ভব হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হানিপ্রীতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, জারি লুক আউট নোটিস
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement