advertisement

‘১৯৫২ থেকে কখনও ভোট মিস করিনি’, ১০২° জ্বর নিয়েও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ আদবানির

Last Updated:
#গান্ধীনগর: বয়স ৯০-র কোঠা পেরিয়ে গিয়েছে ! হামেশাই বয়সজনিত কারণে ভোগেন লালকৃষ্ণ আদবানি ৷ রোগ-ভোগ তাঁর নিত্যসঙ্গী ৷ কিন্তু কোনও বাধাই তাঁকে টলাতে পারেনি কখনও ৷ আজও তার অন্যথা হয়নি ৷ প্রবল জ্বর নিয়েই ভোট কেন্দ্রে ভোট দিলেন লালকৃষ্ণ আদবানি ৷
দেশজুড়ে আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচন চলছে ৷ নিজের কেন্দ্র থেকে ভোট দিলেন লালকৃষ্ণ আদবানিও ৷ আহমেদাবাদের শাহপুর হিন্দি স্কুলে ভোট দিলেন তিনি ৷ জ্বরে কাবু লালকৃষ্ণ আদবানি ৷ জ্বরে তাঁর শরীরের তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ১০২ ডিগ্রি সেলসিয়াস ৷ এহেন পরিস্থিতিতে তাঁকে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা ৷ এমনকী, দল থেকেও তাঁকে বিশ্রাম করার অনুরোধ করেছিলেন কর্মীরা ৷ কিন্তু চিকিৎসকের পরামর্শকে অগ্রাহ্য করেই ভোট কেন্দ্রে গেলেন আদবানি ৷
advertisement
সাংবাদিকদের প্রশ্নোত্তরে আদবানি বলেন, ‘১৯৫২ সাল থেকে ভোট দিচ্ছি ৷ বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছি আমি ৷ কিন্তু কখনও ভোট দেওয়া থেকে বিরত থাকিনি আমি ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘১৯৫২ থেকে কখনও ভোট মিস করিনি’, ১০২° জ্বর নিয়েও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ আদবানির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement