advertisement

সুপ্রিম কোর্টের রায়ে জাতীয় সড়কে নিষিদ্ধ মদ

Last Updated:

মদ নিয়ে সু্প্রিম কোর্টের নয়া রায় ৷ জাতীয় সড়ক ও রাজ্য সড়কের পাশে এবার থেকে কোনও মদের দোকান থাকবে না ৷

#কলকাতা: মদ নিয়ে সু্প্রিম কোর্টের নয়া রায় ৷ জাতীয় সড়ক ও রাজ্য সড়কের পাশে এবার থেকে কোনও মদের দোকান থাকবে না ৷ জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও পানশালা বা মদের দোকান রাখা যাবে না ৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ এই নির্দেশ দেয় ৷
সড়কের পাশে মদ্যপান এবং মদের দোকান এই ইস্যুতে বেশ কয়েকটি মামলা চলছিল শীর্ষ আদালতে ৷ সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের নিযুক্ত এক বিশেষজ্ঞ কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় আদালত ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ বছরে মদ্য পান করে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৮৪০ জনের ৷
advertisement
জাতীয় ও রাজ্য সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে সড়কের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান এবং পানশালার উপর নিষেধাজ্ঞা জারি করেন ৷ একইসঙ্গে প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ, সড়কের পাশে থাকা সমস্ত পানশালা ও মদের দোকান বন্ধের সঙ্গে সঙ্গে লাইসেন্স রিনিউ না করার পরামর্শ দিয়েছেন ৷
advertisement
৩১ মার্চ পুরনো লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর রাজ্য ও জাতীয় সড়কের পাশে থাকা পানশালাগুলির লাইসেন্স আর নবীকরণ করা হবে না ৷ অতএব আগামী পয়লা এপ্রিল থেকে সড়কে নিষিদ্ধ মদ ৷
advertisement
সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা প্রতি রাজ্যে পাঠিয়ে মুখ্যসচিব ও পুলিশ প্রধানদের এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের রায়ে জাতীয় সড়কে নিষিদ্ধ মদ
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement