advertisement

ছবিতে মহাত্মা , গান্ধি-জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি

Last Updated:
মহাত্মার আর্দশে অনুপ্রাণিত হয়েছেন পরিচালকরা ৷ তাই তো বিভিন্ন সময়, বিভিন্নভাবে ছবিতে উঠে এসেছে 'গান্ধিগিরি' ৷  দেখে নিন এমনই কিছু ছবির ঝলক ৷
গান্ধি- গান্ধিজির জীবনকে কেন্দ্র করে ১৯৮২-এ ছবি তৈরি করেন রিচার্ড অ্যাটেনবোরো ৷ বেন কিনসলে অভিনয় করেন গান্ধির চরিত্রে ৷ এখনও পর্যন্ত গান্ধির জীবন অবলম্বনে যত ছবি তৈরি হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ এই ছবিটি বলেই মানেন ফিল্মপ্রেমীরা ৷ আটটি অস্কার ও ২৬টি অন্যান্য ফিল্ম অ্যাওয়ার্ড পায় গান্ধি ছবি ৷ দেখে নিন ছবির ঝলক ৷
advertisement
advertisement
মেকিং অব মহাত্মা- শ্যাম বেনেগাল পরিচালিত ছবিটি মূলত গান্ধির জীবনের লড়াইকে কেন্দ্র করে ৷ কীভাবে মোহনদাস থেকে তিনি গান্ধি হয়ে উঠলেন, সেই গল্পই ছবিতে তুলে ধরেন শ্যাম বেনেগাল ৷ নাম চরিত্রে রজত কাপুর ৷ ছবিতে সেরা অভিনেতা হিসেবে সিলভার লোটাস অ্যাওয়ার্ড পান রজত কাপুর ৷ দেখুন ছবির ঝলক ৷
advertisement
হায় রাম- কমল হাসনের এই ছবিটি শোরগোল ফেলে দিয়েছিল ৷ মহাত্মার হত্যার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে গান্ধিজির চরিত্রে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহকে ৷
advertisement
লগে রহো মুন্নাভাই- গান্ধিজিকে নিয়ে অন্যতম জনপ্রিয় এই ছবি ৷ সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারেন জাতির জনক, কেমন ভাবে সমাজে হিংসা কমাতে পারে গান্ধিজির বাণি, তাই নিয়েই এই ছবি ৷ রাজকুমার হিরানির নির্দেশে ছবিতে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারশি ৷ গান্ধিজির চরিত্রে দেখা যায় দিলীপ প্রবাভালকরকে ৷ এই ছবি থেকেই গান্ধিগিরি শব্দটি জনপ্রিয় হয় ৷
advertisement
ম্যায়নে গান্ধি কো নেহি মারা- প্রধান চরিত্রে অনুপম খের ৷ যিনি অ্যালজাইমারে আক্রান্ত হয়ে ভাবতে থাকেন যে তিনিই মহাত্মার হত্যাকারী ৷
গান্ধি মাই ফাদার- গান্ধি ও তাঁর ছেলের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছবিতে মহাত্মা , গান্ধি-জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement