advertisement

ফের CRPF কনভয়ে জঙ্গি হামলা, একজন জওয়ান শহিদ, গুরুতর আহত তিন

Last Updated:

তিনজন জঙ্গি এদিন সিআরপিএফের কনভয়ের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।

#শ্রীনগর: ফের সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটল। এবার শ্রীনগরের লাভাপোড়া এলাকায় সিআরপিএফের নাকা চেকিং দলের উপর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় চারজন জওয়ান গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুজন জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে সেনার তরফে জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে লস্কর-ই-তঈবা জঙ্গি সংগঠনে যোগ রয়েছে বলে মনে করছে সিআরপিএফ। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনজন জঙ্গি এদিন সিআরপিএফের কনভয়ের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। তারপর সুযোগ বুঝে পালিয়ে যায়।
ওই এলাকায় সেই সময় সাধারণ মানুষের ভিড় ছিল। রাস্তার উপর বাজার বসে ছিল। তাই এলাকায় অনেক মানুষ যাতায়াত করছিলেন। ফলে সিআরপিএফ জওয়ানরা জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে পারেনি। জঙ্গিদের জবাব দিলে সেই সময় সাধারন মানুষের মধ্যে অনেকে হতাহত হতে পারত। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে এখন পাথরবাজি সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাভাপোড়ার ওই এলাকাতেও এদিন পাথরবাজি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সাধারণত জঙ্গিদের সমর্থনে সেনার উপর পাথর ছোঁড়ে কিছু লোক।
advertisement
কোনও জায়গায় সার্চ অপারেশন চালানোর সময় সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যায় সেনা। তখনই কিছু উশৃঙ্খল জনতা সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। আইজি এদিন দাবি করেছেন, উপত্যকায় এখন জঙ্গিদের থেকেও বেশি সমস্যা তৈরি করছে পাথরবাজরা। পাথরবাজির জন্য উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। উল্লেখ্য, এদিন সেনার ৭৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চলছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের CRPF কনভয়ে জঙ্গি হামলা, একজন জওয়ান শহিদ, গুরুতর আহত তিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement