advertisement

লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই

Last Updated:
#পটনা: হাতের মেহেন্দি রং এখনও ফিকে হয়নি ৷ তার আগেই রাজনীতির আঙিনায় আসার জন্য কোমড় বেঁধে লেগে পড়েছেন লালু প্রসাদের পুত্রবধূ ঐশ্বর্য রাই ৷ বিহারের যে কোনও একটি আসনে তিনি প্রার্থী হতে পারেন ৷ এমনই খবরে সরগরম রাজনৈতিক মহল ৷ তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে আরজেডি ৷
আরজেডি নেতা রাহুল তিওয়ারি জানান, রাজ্যবাসী ঐশ্বর্যকে নির্বাচনে প্রার্থী হিসাবে চান । কিন্তু এই সিদ্ধান্ত নেবেন লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবার । ঐশ্বর্য যদিও ‘‌ছাপড়া কন্যা’‌, তাই আরজেডি চাইলে তিনি যদি লোকসভা নির্বাচনে দাঁড়ান তবে অবশ্যই জিতবেন বলে আশা রাখছেন রাহুল তিওয়ারি । সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিহারের ছাপড়া কেন্দ্র থেকে আরজেডির সম্ভাব্য প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন ঐশ্বর্য। যদিও এখনও এ বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর বলে জানা যাচ্ছে।
advertisement
Aishwarya-Rai-Tej-Pratap-Yadav’s1
advertisement
লালু প্রসাদ যাদবের পুত্রবধূ ঐশ্বর্য ৷ -ফাইল চিত্র ৷
সম্প্রতি লালু-পুত্র তেজ প্রতাপ যাদবের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় ঐশ্বর্য’র ৷ তার আগে থেকেই তিনি অবশ্য প্রচার মাধ্যমের মধ্যমণি হয়ে উঠেছিলেন ৷ সংবাদমাধ্যমের দৌলতে ঐশ্বর্য বিহারে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছেন ৷ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে তাঁর নাম ৷ আর পোড়খাওয়া রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব পুত্রবধূ ঐশ্বর্য’র সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছেন ৷ অন্যদিকে, ঐশ্বর্য’র ভোটে নামা নিয়ে লালুকে ইতিমধ্যে পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করা শুরু করে দিয়েছে জেডি(ইউ) ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement