advertisement

Lalu Prasad Yadav: দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হল লালুপ্রসাদ যাদবকে, আরও অসুস্থ তিনি

Last Updated:

Lalu Prasad: রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর কামেশ্বর প্রসাদ, লালুপ্রসাদ যাদবের কিডনি ও হার্টের একাধিক সমস্যা রয়েছে। তাঁকে সেই কারণে দিল্লির এইমস হাসপাতালে তাঁকে স্থানান্তিরত করা হয়েছে।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#রাঁচি: রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও বর্ষীয়ান রাজনৈতিক নেতা লালুপ্রসাদ যাদবকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে লালুর পরিবার সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে এতদিন তাঁর চিকিৎসা চলছিল, এ বার তাঁকে নিয়ে যাওয়া হল দিল্লিতে।
রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর কামেশ্বর প্রসাদ বলেন, লালুপ্রসাদ যাদবের কিডনি ও হার্টের একাধিক সমস্যা রয়েছে। তাঁকে সেই কারণে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, অভিযুক্তকে জামিন দিল POCSO আদালত, ভবিষ্যতের কথা ভেবেই রায় আদালতের
এর আগে সিবিআই আদালত লালুপ্রসাদ যাদবকে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করে। সেখানে পাঁচ বছরের জন্য তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে এই সাজা ঘোষণা করা হয়। সেখানে বলা হয় মোট ১৩৯ কোটি টাকার বেশি অর্থ তছরূপের ঘটনা রয়েছে। দোরান্ডা তহবিল থেকে এই টাকা তোলা হয়েছিল বলেই অভিযোগ।
advertisement
advertisement
১৯৯৬ সালে পাটনা হাইকোর্টের নির্দেশে এই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সিবিআই তদন্ত শুরু করে। অবিভক্ত বিহার থাকতেই এই বিষয়ে প্রথম মামলা দায়ের করে সিবিআই। ১৯৯৭ সালের জুন মাসে অভিযুক্তদের তালিকায় লালুপ্রসাদের নাম অন্তর্ভুক্ত হয়। যে চার্জশিট পেশ করে সিবিআই, সেখানে নাম ছিল লালুর।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav: দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হল লালুপ্রসাদ যাদবকে, আরও অসুস্থ তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement