advertisement

প্রভিডেন্ট ফাণ্ডে কমল সুদের হার

Last Updated:
#নয়াদিল্লি: ইপিএফে সুদ কমিয়ে দিল কেন্দ্র ৷ নোট বাতিলের পরবর্তী পর্যায়ে এবার আরও একবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ৷ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ৷
শ্রমমন্ত্রী জানান, ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে ৮.৬৫ শতাংশ করা হচ্ছে ৷ এতদিন ইপিএফে সুদের হার ছিল ৮.৮ শতাংশ ৷ এর ফলে ক্ষতিগ্রস্থ হতে চলেছেন প্রায় চার কোটি চাকুরিজীবী ৷
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুদের হার কমানোর পিছনে কেন্দ্রীয় সরকারের যুক্তি- সুদের হার ৮.৮ রাখলে ৩৮৩ কোটি ভারতবাসী ক্ষতির মুখে পড়তেন ৷ তাই ইপিএফ-এ সুদের হারে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷ তবে সূত্রের খবর, এই বিষয়ে এখনও অর্থমন্ত্রক চুড়ান্ত ঘোষণা করেননি ৷
advertisement
advertisement
ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে আয় হয়েছে প্রায় ৩৯,০৮৪ কোটি টাকা ৷ ৮.৮ শতাংশ সুদ দিয়ে ইপিএফও ৩৮৩ কোটি টাকার ঘাটতিতে ভুগছে ৷ সেখানে সুদ কমিয়ে ৮.৭ করা হলে সরকারের ঘরে ৬৯.৩৪ টাকা উদ্বৃত্ত থাকত ৷
বহুদিন ধরেই সুদের হার কমানোর জন্য শ্রমমন্ত্রককে চাপ দিচ্ছিল অর্থমন্ত্রক ৷ শ্রমমন্ত্রক প্রথমে অরাজি হলেও অবশেষে অর্থমন্ত্রকের চাপে ইপিএফে সুদের হার কমাতে সম্মতি দিল ৷ গত বছরই ১৯ ডিসেম্বর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানোর ব্যাপারে আভাস দেয় অর্থমন্ত্রক ৷ ২০১৫-এর সেপ্টেম্বরেই স্বল্প সঞ্চয়ে এবং অক্টোবর-ডিসেম্বর-এ তিনমাসের সুদের হার ০.১ শতাংশ কমায় কেন্দ্র।
advertisement
সুদের হার কমে যাওয়ায় ইপিএফও-এর হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে তাদের আয় দাঁড়াবে ৩৯ হাজার কোটি টাকা ৷
সুদের হার কমে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমজীবি ও চাকুরিজীবীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রভিডেন্ট ফাণ্ডে কমল সুদের হার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement