advertisement

#RIPArunJaitley: ‘আরও এক ঘনিষ্ঠ সহযোগী হারালাম’, মর্মাহত আদবানির শোকবার্তা

Last Updated:

‘জেটলিজির প্রয়াণ আমার ব্যক্তিগত ক্ষতি’, মর্মাহত আদবানির শোকবার্তা ৷

#নয়াদিল্লি: ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷ ‘জেটলিজির প্রয়াণ আমার ব্যক্তিগত ক্ষতি’, মর্মাহত আদবানির শোকবার্তা ৷
সুষমা স্বরাজের পর ফের প্রয়াণ এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৷ অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া ভারতীয় রাজনীতিতে ৷ শোকবার্তা লালকৃষ্ণ আদবানির ৷ বলেন, ‘ব্যতিক্রমী সাংসদ, দক্ষ প্রশাসক ছিলেন জেটলি ৷ দশকের পর দশক দলের একনিষ্ঠ কর্মী ৷ অল্প সময়েই দলের দক্ষ নেতা হয়ে ওঠেন ৷ দলের সংকটে ত্রাতার ভূমিকা নিতেন অরুণজি ৷ সব দলের নেতাদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল ৷ ভাল মনের মানুষ ছিলেন জেটলি ৷ জেটলিজির প্রয়াণ গোটা দেশের ক্ষতি ৷ অরুণের প্রয়াণ আমার ব্যক্তিগত ক্ষতি ৷ জেটলিজির পরিবারের প্রতি সমবেদনা ৷’
advertisement
দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
advertisement
শুধু মোদির মন্ত্রিসভাতেই নয়, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি ৷ অর্থমন্ত্রকের ব্যাটন হাতে নিয়ে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে নোটবন্দি ও জিএসটি-র মতো অর্থনৈতিক পরিকাঠামোর একাধিক সংস্কার ঘটেছে তাঁরই নেতৃত্বে ৷
advertisement
অরুণ জেটলি  বেশ কিছু দীর্ঘ সময় ধরে মধুমেহ রোগে ভুগছিলেন ৷ ওজন বাড়ার সমস্যার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল ৷ ২০১৪ সালে তাঁর ভেরিকোয়িক অস্ত্রোপচার হয়েছিল ৷ এই অস্ত্রোপচারটি ম্যাক্স হাসপাতালে হয়েছিল ৷ কিছু বছর আগে হার্টেরও অস্ত্রোপচার হয়েছিল ৷ স্বাস্থ্যের কারণে চিকিৎসার জন্য একাধিকবার বিদেশেও যেতে হয়েছে তাঁকে ৷ অসুস্থতার কারণেই রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#RIPArunJaitley: ‘আরও এক ঘনিষ্ঠ সহযোগী হারালাম’, মর্মাহত আদবানির শোকবার্তা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement