advertisement

নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে ৪ দিন ধরে ধর্ষণ করল ফেসবুক ‘বন্ধু’

Last Updated:

ফেসবুকের মাধ্যমে পরিচয় ৷ গল্পসল্পও চলত টুকটাক ৷ আদান-প্রদান হয়েছিল ফোন নম্বরেরও ৷ কিন্তু ঘুণাক্ষরেও ভাবা যায়নি ভাল মানুষের মুখোশ পরে ফ্রেন্ড লিস্টে থাকা ওই দুই ‘বন্ধু’ই এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে ৷

#কোটা: ফেসবুকের মাধ্যমে পরিচয় ৷ গল্পসল্পও চলত টুকটাক ৷ আদান-প্রদান হয়েছিল ফোন নম্বরেরও ৷ কিন্তু ঘুণাক্ষরেও ভাবা যায়নি ভাল মানুষের মুখোশ পরে ফ্রেন্ড লিস্টে থাকা ওই দুই ‘বন্ধু’ই এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে ৷
নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে চার দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই দুই ‘বন্ধু’র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায় ৷ এখানকার মহাবীর নগর থানার রংবদী এলাকার একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী বছর ষোলোর ওই কিশোরী ৷ চার দিন বন্দি থাকার পর গত শনিবার কোনও রকমে পালিয়ে আসতে সক্ষম হয় ওই কিশোরী ৷ গোটা ঘটনার কথা বাবা-মাকে সব জানায় ৷ এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ আর কে পুরম থানার পুলিশ সুপার প্রতাপ রাও জানান, নির্যাতিতার দুই ‘বন্ধু’কে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
advertisement
গত ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার পথে ফেসবুকের বন্ধু পঙ্কজ ধোবি(২২)-এর সঙ্গে দেখা হয়েছিল ওই কিশোরীর ৷ তখনই নিজের স্কুটারে করে ওই কিশোরীকে শহর ঘোরার প্রস্তাব দেয় পঙ্কজ ৷ কিছুক্ষণ ঘোরার পরেই দীনেশ লোধা(২৫) নামের এক বন্ধুকে ডেকে নেয় পঙ্কজ ৷ বন্ধুর সঙ্গে যোগসাজগ করে ওই নাবালিকাকে একটি নির্জন ঘরে নিয়ে যায় পঙ্কজ ৷ সেখানে চার দিন আটকে রেখে দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে ৷
advertisement
দুই ‘বন্ধু’র হাতে থেকে কোনও রকমে পালিয়ে এসে বাড়িতে সব কথা জানায় সে ৷ এরপরেই অভিযোগ দায়ের করা হয় আর কে পুরম থানায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে ৷ গ্রেফতার হয়েছে দুই অভিযুক্তই ৷ সোমবার তাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে তোলা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে ৪ দিন ধরে ধর্ষণ করল ফেসবুক ‘বন্ধু’
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement