advertisement

সাম্প্রদায়িক রাজনীতি কি ভারতকে উন্নতির পথে নিয়ে যাবে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কেজরিওয়ালের

Last Updated:

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কেজরিওয়াল ।

#ইন্দোর: এবার সাম্প্রদায়িক রাজনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিওয়াল । ৪ বছরে বিজেপির সরকারের কৃতিত্বের ভাঁড়ার সম্পূর্ন শূন্য ও সেইজন্যই বারবার সব বিষয়কে ধর্মীয় প্রসঙ্গে টেনে আনা হয়-দাবি করেছেন কেজরিওয়াল । রবিবারে ইন্দোরে আম-আদমি পার্টির একটি সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ।
হিন্দু-মুসলিম বিভাজন কী ভারতকে বিশ্বের একনম্বর রাষ্ট্র করে তুলবে, প্রশ্ন করেন কেজরিওয়াল । তিনি এও বলেছেন জাপান, ফ্রান্স ও ইংল্যান্ড যখন আধুনিক প্রযুক্তি নিয়ে ভাবনাচিন্তা করছে তখন প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক রাজনীতিতেই আটকে রয়েছেন ।
শনিবারেই উত্তরপ্রদেশের একটি সমাবেশে নরেন্দ্র মোদি কংগ্রেস পার্টি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কথা ভাবে বলে দাবি করেন । তিন তালাক আইন প্রসঙ্গে বিরোধীদের ভালই বিঁধেছেন প্রধানমন্ত্রী ।
advertisement
advertisement
এছাড়া কেজরিওয়াল বলেন শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া এই দেশের উন্নতি সম্ভব নয় । গত ৭০ বছরে কোনও কেন্দ্রীয় সরকারই শিক্ষা ব্যবস্থার সংস্কার করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন কেজরিওয়াল । অহেতুক রাজনীতি করে ভারতবর্ষের জনসংখ্যার একটি বড় অংশকেই শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাম্প্রদায়িক রাজনীতি কি ভারতকে উন্নতির পথে নিয়ে যাবে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কেজরিওয়ালের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement