advertisement

মাঝের আসন যতটা সম্ভব খালি রাখার চেষ্টা করুন, বিমান সংস্থাগুলিকে বলল DGCA

Last Updated:

ডিজিসিএ-র বিবৃতিতে বলা হয়েছে, 'যতটা সম্ভব মাঝের আসনটি খালি রাখতে হবে বিমান সংস্থাগুলিকে৷ যাত্রীদের চাপ থাকলে পরের বিমানে ব্যবস্থা করার চেষ্টা করতে হবে৷'

#নয়াদিল্লি: অসামরিক বিমান পরিষেবা চালু হয়েছে গিয়েছে প্রায় সব রাজ্যেই৷ দেখা গিয়েছে, তিনটি আসনই ভর্তি করে যাত্রীদের নিয়ে উড়ছে বিমান৷ করোনা অতিমারির আবহে বিমান সংস্থাগুলির এ হেন নীতিতে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ এ বার অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (DGCA) বিমান পরিবহণ সংস্থাগুলিকে নির্দেশ দিল, বিমানের মাঝের আসনটি যতটা সম্ভব খালি রাখার চেষ্টা করুন৷
কয়েক দিন আগেই কেন্দ্রকে একহাত নিয়ে সুপ্রিম কোর্ট বলে, কেন্দ্রের উচিত দেশবাসীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা৷ বিমান সংস্থাগুলির আয় নয়৷ মাঝের আসনে যাত্রী পরিবহণে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা হচ্ছে না৷ সোমবার ডিজিসিএ-র তরফে বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে, টিকিট বুকিংয়ের সময় যতটা সম্ভব মিডল সিট বা মাঝের আসনটি খালি রাখার চেষ্টা করতে হবে৷
advertisement
ডিজিসিএ-র বিবৃতিতে বলা হয়েছে, 'যতটা সম্ভব মাঝের আসনটি খালি রাখতে হবে বিমান সংস্থাগুলিকে৷ যাত্রীদের চাপ থাকলে পরের বিমানে ব্যবস্থা করার চেষ্টা করতে হবে৷'
advertisement
গত ২৫ মে থেকে ভারতে ঘরোয়া বিমান পরিষেবা শুরু হয়েছে৷ লকডাউনের জেরে দু মাস বন্ধ ছিল বিমান পরিষেবা৷ ৩ মাসের জন্য বিমানের ভাড়ায় সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র৷ ব্যবসায়িক দিকটি দেখে, বিমানের মাঝের আসন খালি রাখার নির্দেশিকাও তুলে নেয় ডিজিসিএ৷ এখন আবার ডিজিসিএ বলছে, মাঝের আসন খালি রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝের আসন যতটা সম্ভব খালি রাখার চেষ্টা করুন, বিমান সংস্থাগুলিকে বলল DGCA
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement