advertisement

দ্বিতীয়বার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ কে চন্দ্রশেখর রাও-এর

Last Updated:
#হায়দরাবাদ: পৃথক তেলঙ্গানা রাজ্যের মর্যাদা পাওয়ার পরে পরপর দু’বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও ৷
ঘড়ির কাঁটায় দুপুর ১.২৫ ৷ রাজভবনে তখন ভিড়ে গিজগিজ করছে ৷ সেই সময়ই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন রাও ৷ পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা মহম্মদ মেহমুদ আলি ৷
গত ১১ ডিসেম্বর তেলঙ্গানা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ৷ ৫১ হাজারেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও ৷ ১১৯টি বিধানসভা আসনের মধ্যে টিআরএস জিতেছে ৮৮টি আসনে ৷ কংগ্রেসের দখলে এসেছে ২১টি আসন ৷ অন্যদিকে, কোনওমতে ১টি আসন পেয়ে কোনওরকমে তালিকায় টিকে রয়েছে বিজেপি ৷
advertisement
advertisement
তেলঙ্গানায় বিপুল ভোটে জয়ী হওয়ার চওড়া হাসি টিআরএস জ্যোতিষদের মুখে ৷ কারণ নির্বাচনের এ টু জেড, পুরো বিষয়টিতেই জ্যোতিষচর্চার উপরই ভরসা রেখেছিলেন টিআরএসের শীর্ষ থেকে নিম্নস্তরের কর্মীরা ৷ এমনকী, যে গাড়িতে চড়ে তারা নির্বাচনী প্রচার চালিয়েছিলেন সেই গাড়ির নম্বর প্লেটের সংখ্যাও জ্যোতিষীদের নির্দেশেই স্থির হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দ্বিতীয়বার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ কে চন্দ্রশেখর রাও-এর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement