advertisement

বিজেপি বিরোধী তৃতীয় জোটের মুখ? ভারত রাষ্ট্র সমিতির ঘোষণা কেসিআর-এর

Last Updated:

কেসিআর-এর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি নরেন্দ্র মোদি বিরোধী জোট গড়ে জাতীয় স্তরে লড়াই করতে চলেছেন

কেসিআর-এর ফাইল ছবি
কেসিআর-এর ফাইল ছবি
#নয়াদিল্লি: জাতীয় স্তরে লড়াইয়ের প্রস্তুতি তাঁর তুঙ্গে৷ আর সেই কারণেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী দলের নাম পাল্টে এ বার জাতীয় স্তরে রাজনীতির লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ বুধবার তিনি তাঁর দলের পরিবর্তিত নাম ঘোষণা করলেন৷ তেলঙ্গানা রাষ্ট্র সমিতি থেকে নাম পাল্টে হল ভারত রাষ্ট্র সমিতি৷ আঞ্চলিক রাজনৈতিক দল থেকে তিনি এ বার জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি বিরোধী জোটের সামনের সারিতে আসতে চলেছেন, সেই বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি৷
কেসিআর-এর বিজেপি বিরোধী মুখ হয়ে ওঠার প্রকল্প নতুন নয়৷ শেষ কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন অংশে ঘুরছেন কে চন্দ্রশেখর রাও৷ তিনি ভারতের বিভিন্ন অংশের বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেছেন৷ সেখানে রাজনৈতিক আদান প্রদানের মাধ্যমে একটি বিরোধী শিবির তৈরি চেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন৷ পাশাপাশি, তিনি আগেও ইঙ্গিত দিয়েছিলেন সর্বভারতীয় দল তিনি ঘোষণা করবেন৷ সেই ঘোষণা এল অক্টোবরের শুরুতে৷ ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনকে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দুঃখ হয়...' অষ্টমীর সন্ধ্যারতি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
কেসিআর-এর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি নরেন্দ্র মোদি বিরোধী জোট গড়ে জাতীয় স্তরে লড়াই করতে চলেছেন৷ ২০২৪ সালের সেই লড়াইয়ের প্রস্তুতি তিনি এখন থেকেই নিচ্ছেন৷ এর আগে কড়া লড়াইয়ের বার্তা তিনি হাবেভাবে দিয়ে দিয়েছেন৷ সে রাজ্যে প্রধানমন্ত্রী সফরে গেলে তাঁকে অভ্যর্থনা জানাতেও তিনি জাননি৷ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, তিনি সভা করেছেন নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন ও নবীন পট্টনায়েকের সঙ্গেও৷ সব মিলিয়ে আগে থেকেই তিনি প্রস্তুতি রেখেছেন৷
advertisement
বুধবার ভারত রাষ্ট্র সমিতির নাম ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ শোনা যাচ্ছে, তেলঙ্গানা রাজ্য ঘোষণার দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিনও এই বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য রাখবেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি বিরোধী তৃতীয় জোটের মুখ? ভারত রাষ্ট্র সমিতির ঘোষণা কেসিআর-এর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement