advertisement

জোড়া তুষারঝড়ে জম্মু ও কাশ্মীরে নিহত ৭ সেনা জওয়ান

Last Updated:

প্রজাতন্ত্র দিবসে মর্মান্তিকভাবে মৃত্যু হল সাত সেনা জওয়ানের ৷

#শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসে মর্মান্তিকভাবে মৃত্যু হল সাত সেনা জওয়ানের ৷ নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে সেনা ছাউনিতে আছড়ে পড়া তুষার ধসেই মৃত্যু হয়েছে ওই সাত জনের ৷ খারাপ আবহাওয়া ও তুষারপাত উপেক্ষা করেই চলছে সেনার উদ্ধার কাজ ৷
এদিন সকালে একজন JCO এবং ছয় জন সৈন্যকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ৷ আরও তিন জওয়ানের মৃতদেহও বরফের নীচ থেকে উদ্ধার করা হয় ৷
বুধবার নিয়ন্ত্রণ রেখার খুব কাছে গুরেজ সেক্টরে সেনা ছাউনিতে আচমকা নেমে আসে তুষার ধস ৷ সেসময়ই বহু সৈনিকের বরফের নীচে আটকে পড়ার আশঙ্কা তৈরি হয় ৷ গুরেজ সেক্টরে দ্বিতীয় তুষার ধসে নিঁখোজ হয়ে যায় সেনার একটি টহলদারি দল ৷ বেশ কয়েকজন সৈনিককে উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ বহু সেনা ৷
advertisement
advertisement
বান্দিপোরায় তুষারধসে বহু বাসিন্দার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ গতকাল তুষারধসে চাপা পড়ে এক সেনা জওয়ান ছাড়াও একই পরিবারের চার জনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে রয়েছেন বছর ৫৫-এর প্রৌঢ় লোন, তাঁর স্ত্রী আজিজি(৫০) ,তাদের ছেলে ইরফান (২২) এবং মেয়ে গুলশন (১৯) ৷
গান্ধেরবালা জেলায় সোনামার্গে সেনা শিবিরে তুষারধসে এক মেজরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনার আধিকারিক ৷ বরফে আটকে পড়া জওয়ান ও সাধারণ নাগরিকদের উদ্ধারের কাজে ব্যস্ত সেনাবাহিনী ৷ তবে লাগাতার তুষারপাত ও খারাপ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ ৷
advertisement
তুষারধসে জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জোড়া তুষারঝড়ে জম্মু ও কাশ্মীরে নিহত ৭ সেনা জওয়ান
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement