advertisement

Mysterious Death: মেঝেতে সন্তানের নিথর দেহ, উপরে সিলিং থেকে ঝুলন্ত মা! ১২ বছরের মেয়েকে ‘খুন’ করে নিজেকেও শেষ করলেন বধূ!

Last Updated:

Mysterious Death:পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে হাসপাতালের নাইট শিফ্ট সেরে ভোরে বাড়ি ফিরে শ্রুতির স্বামী দেখেন দরজা ভিতর থেকে বন্ধ৷

পুলিশ জানিয়েছে পূর্বিকার নিথর দেহের উপর সিলিং থেকে ঝুলছিল তার মা শ্রুতির দেহ৷
পুলিশ জানিয়েছে পূর্বিকার নিথর দেহের উপর সিলিং থেকে ঝুলছিল তার মা শ্রুতির দেহ৷
শিবামোগ্গা: মেয়েকে খুন করার পর নিজেকেও শেষ করলেন এক গৃহবধূ৷ এই মর্মান্তিক জোড়া রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পড়ে গিয়েছে কর্নাটকের শিবামোগ্গায়৷ এই ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালের নার্সদের কোয়ার্টারে৷ মৃতার নাম শ্রুতি৷ তাঁর স্বামী পেশায় হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান৷
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে হাসপাতালের নাইট শিফ্ট সেরে ভোরে বাড়ি ফিরে শ্রুতির স্বামী দেখেন দরজা ভিতর থেকে বন্ধ৷ প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে তিনি দেখেন তাঁর ১২ বছর বয়সি মেয়ে পূর্বিকা নিথর হয়ে পড়ে রয়েছেন৷ ষষ্ঠ শ্রেণীর এই পড়ুয়ার মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল বলে জানিয়েছেন পুলিশ৷
advertisement
আরও পড়ুন : বিবাহিত মেয়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রথম জামাইকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিল শ্বশুরবাড়ির লোকজন
পুলিশ জানিয়েছে পূর্বিকার নিথর দেহের উপর সিলিং থেকে ঝুলছিল তার মা শ্রুতির দেহ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শ্রুতি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ছিলেন৷ এই ঘটনা রহস্যমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ৷ মৃত্যু কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
advertisement
DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: মেঝেতে সন্তানের নিথর দেহ, উপরে সিলিং থেকে ঝুলন্ত মা! ১২ বছরের মেয়েকে ‘খুন’ করে নিজেকেও শেষ করলেন বধূ!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement