advertisement

লাশ কাটা ঘরে নড়ে উঠল শরীর ! একটুর জন্য প্রাণে বাঁচলেন মৃত ঘোষিত যুবক !

Last Updated:

ফেব্রুয়ারির ২৭ তারিখ অ্যাকসিডেন্ট হয় ওই যুবকের।

#কর্ণাটক: পথ দুর্ঘটনায় আহত হয়ে কর্ণাটকের বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক ২৭ বছরের যুবক। এরপর ডাক্তাররা বলেন ওই যুবকের মস্তিষ্কের মৃত্যু হয়েছে অর্থাৎ ব্রেন ডেড। তাই যুবককে মৃত ঘোষণা করা হয়। এবং পরিবারের লোককে নিয়ে যেতে বলা হয়। এরপর সরকারি হাসপাতালে বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। তখন ডাক্তার বাবু বডিতে জোরে মারতেই নড়ে ওঠেন যুবক। সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক লাগানো হয়। পালস চেক করা হয়। দেখা যায় যুবক বেঁচে আছেন। তাঁর ব্রেন ডেড হয়নি।
কর্ণাটকের বেলাগাভির এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। জানা যায় ওই যুবকের নাম শঙ্কর গোম্বি। দু'দিন নজরে রাখার পর ওই বেসরকারি হাসপাতালের ডাক্তার মৃত ঘোষণা করে দেন যুবককে। ফেব্রুয়ারির ২৭ তারিখ অ্যাকসিডেন্ট হয় ওই যুবকের। এর পর মৃত বলে দেওয়ার পর মহালিঙ্গপুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়। তখন পোস্টমর্টেমের চার্জে ছিলেন ডাক্তার সস গলগলি। তিনি প্রথমে বডিতে জোরে হাত দিয়ে আঘাত করতেই নড়ে ওঠে বডি। হাত নাড়াতে থাকেন যুবক। এর পর অক্সিজেন মাস্ক লাগিয়ে, পালস চেক করলে দেখা যায় যুবক বেঁচে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে পরিবারের লোক ওই ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এই ঘটনায় সকলেই চমকে ওঠেন। এবং ওই বেসরকারি হাসপাতাল ঘেরাও করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লাশ কাটা ঘরে নড়ে উঠল শরীর ! একটুর জন্য প্রাণে বাঁচলেন মৃত ঘোষিত যুবক !
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement