Crime News: চরম নৃশংস! কাকভোরে বাড়িতে ঢুকে টেনে হিঁচড়ে যুবতীকে যা করল প্রেমিক...! হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Crime News: এবারও প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল এক বছর একুশের তরুণীকে। যুবতীকে কুপিয়ে খুন করে পলাতক প্রেমে প্রত্যাখ্যাত যুবক।
হুবলি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল একুশের বছরের এক তরুণীকে। এমনকী ওই তরুণীর চরম পরিণতি হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত। বেন্ডিগেরি থানার অন্তর্গত বীরাপুরা ওনি এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্ব সাওয়ান্ত। আবার সে গিরীশ নামেও পরিচিত। ঘটনার দিন অভিযুক্ত ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ অঞ্জলি অ্যাম্বিগেরার বাড়িতে ঢোকে। এরপর ঘুমন্ত অঞ্জলির উপর চড়াও হয় সে। বাধা দেওয়ার আগেই ছুরি নিয়ে আক্রমণ করে অঞ্জলিকে। তাঁর পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। ততক্ষণে অঞ্জলিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় বছর তেইশের বিশ্ব।
advertisement
advertisement
ঘটনার সময় অঞ্জলির বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ঠাকুরমা এবং দুই বোন। জানা গিয়েছে, অঞ্জলিকে টেনে হিঁচড়ে রীতিমতো লাথি মারতে মারতে গোটা বাড়িতে ঘুরেছে অভিযুক্ত। সেই সঙ্গে চলেছে এলোপাথাড়ি কোপও। শেষে রান্নাঘরে নিয়ে গিয়ে সজোরে ধাক্কা মেরে ফের কোপ মারে যুবক। এরপর সেখান থেকে পালিয়ে যায় সে।
advertisement
অঞ্জলির পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে যে, প্রেমের ডাকে সাড়া না দিলে মর্মান্তিক অবস্থা হবে বলে অঞ্জলিকে হুমকি দিয়েছিল অভিযুক্ত। এমনকী সে অঞ্জলিকে ব্ল্যাকমেল করছিল বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, বাড়িতে না জানিয়ে অঞ্জলিকে তার সঙ্গে মাইসুরু যাওয়ার জন্য চাপও দিয়েছিল অভিযুক্ত।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অভিযুক্ত বিশ্ব এর আগে একাধিক চুরির মামলায় যুক্ত ছিল। তার বিরুদ্ধে মূলত বাইক চুরির অভিযোগ রয়েছে। অবশ্য এর আগেও অঞ্জলির ঠাকুরমা গঙ্গাম্মা থানায় এই বিষয়ে জানিয়েছিলেন। নাতনিকে যে অভিযুক্ত হুমকি দিচ্ছে, সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। উল্টে গঙ্গাম্মাকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেয় তারা। এই মর্মান্তিক ঘটনার পরে আপাতত ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে বিশ্বর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তার সন্ধান করে তাকে গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 2:18 PM IST








