advertisement

Karnataka Election Results 2023: আজ কর্ণাটকের রেজাল্ট, সকাল সকাল মন্দিরে পুজো প্রিয়াঙ্কা গান্ধি বঢরার, করলেন আরতি

Last Updated:

বিজেপির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, কংগ্রেসের হেভিওয়েট সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার এবং জেডি(এস)’র এইচডি কুমারস্বামী সহ হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ আজ। রাজ্যের ৩৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা।

শিমলা: বিজেপি-ই থাকবে ক্ষমতায়, নাকি বাজিমাত করে নিয়ে যাবে কংগ্রেস? দেবগৌড়ার জেডি (এস) কী হয়ে উঠবে নির্ণায়ক ফ্যাক্টর? কর্ণাটকে বিধানসভা ফলাফলের দিকে আজ সারা দেশের নজর৷ একাধিক বুথ সমীক্ষা রিপোর্টের ইঙ্গিত, এই দফা ভাল ফল করতে চলেছে কংগ্রেস৷ কেউ কেউ অবশ্য ত্রিশঙ্কুর ইঙ্গিতও দিয়েছে৷ শনিবার সকালে ইভিএম খুলতেই অবশ্য ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ এমন যখন পরিস্থিতি তখন শিমলার জাকুতে মন্দিরে পুজো দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷
আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার কামিজ পরে এদিন সকাল সকালই মন্দিরে পুজো দিতে পৌঁছন প্রিয়াঙ্কা৷ গলায় ছিল হলুদ উত্তরীয়৷ পুজো দিয়ে তিনি বলেন, ‘‘দেশ এবং কর্ণাটকের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলাম৷’’
advertisement
advertisement
বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কংগ্রেসের হেভিওয়েট সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার এবং জেডি(এস)’র এইচডি কুমারস্বামী সহ হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ আজ। রাজ্যের ৩৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা।
আরও পড়ুন: ‘পর্বতের মূষিক প্রসব’ ভরা আদালতে সিবিআই-কে কড়া আক্রমণ বিচারকের, হঠা‍‍ৎ কেন ক্ষুব্ধ বিচারক?
গণনার এক্কেবারে প্রথমের দিকে বিজেপি এগিয়ে থাকলেও, মাত্র একঘণ্টার মধ্যেই এক্সিট পোলের পূর্বাভাস দেখা দিতে শুরু করে৷ কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৬টি আসনে, বিজেপি ৮৬ এবং জেডিএস ২৭৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023: আজ কর্ণাটকের রেজাল্ট, সকাল সকাল মন্দিরে পুজো প্রিয়াঙ্কা গান্ধি বঢরার, করলেন আরতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement