advertisement

জঙ্গি হানা বাড়ছে কেন ? প্রধানমন্ত্রী দেবগৌড়ার সময় তো এমন হত না, কর্নাটকের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক

Last Updated:
#বেঙ্গালুরু: পুলওয়ামাকাণ্ড ও তাকে ঘিরে একের পর এক রজনৈতিক উত্তাপ নিয়ে প্রশ্ন তুললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী ৷ কেন এই সময়ে দেশের ওপর বেশি সন্ত্রাসহানার ঘটনা ঘটছে, এই প্রশ্ন তিনি ছুড়ে দেন কেন্দ্রের দিকে ৷ এবং এও বলেন যে তাঁর বাবা এইচ ডি দেবগৌড়ার প্রধানমন্ত্রীত্বকালীন কোনরকম জঙ্গি হামলার ঘটনা ঘটেনি ৷ মাইসোরে একটি জনসভায় এই বক্তব্য রাখেন কুমারাস্বামী ৷ এবং এই বক্তব্যকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ কুমারাস্বামীর এই বক্তব্যকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কর্নাটক বিজেপির ৷
কুমারাস্বামী আরও বলেছেন যে নরেন্দ্র মোদি কাশ্মীরে গেলে স্তরে স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ একমাত্র প্রধানমন্ত্রী থাকাকালীন দেবগৌড়াই খোলা জিপে গিয়েছিলেন ভারত-পাক বর্ডারে ৷ দেশে যে যুদ্ধ-যুদ্ধ আবহ তৈরি হয়েছে তার ফলে পরিস্থিতি খারাপ দিকে যেতে চলেছে বলে তিনি মনে করেন ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হানা নিয়ে বিজেপি একধরণের জয়োল্লাস করছে, যা আদতে দেশের ক্ষতি করবে বলেই মত কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ এতে দু’টি জাতির মধ্যে বিভেদ আরও বাড়বে ৷ হানাহানির মতো ঘটনা ঘটবে বলেও তিনি মনে করছেন ৷
advertisement
advertisement
ট্যুইট করে রীতিমত হুমকির সুরে তারা বলেছেন যে কুমারাস্বামী যেন না ভোলেন যে তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ৷ কুমারাস্বামীর এই ধরণের বক্তব্যেই বোঝা গিয়েছে যে মহাগটবন্ধনের নেতারা কতটা দেশ বিরোধী চিন্তাভাবনা করে ৷ এই নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয়েছে ট্যুইট যুদ্ধ ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি হানা বাড়ছে কেন ? প্রধানমন্ত্রী দেবগৌড়ার সময় তো এমন হত না, কর্নাটকের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement