advertisement

Karnataka Bypoll 2018: কং-JDS জোট জমি মজবুত, ব্যাকফুটেই 'আত্মবিশ্বাসী' BJP

Last Updated:

কর্নাটকে উপনির্বাচন হচ্ছে ৫টি কেন্দ্রে৷ ৩১ জন প্রার্থী৷ উপনির্বাচনে উল্লেখযোগ্য প্রাথীদের মধ্যে অন্যতম এইচডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী৷ কর্নাটকের রামনগরে বিজেপি প্রার্থী এল চন্দ্রশেখর ভোটের কয়েক দিন আগে কংগ্রেসে যোগি দিতেই খেলা ঘুরে যায়৷

#বেঙ্গালুরু: বিধানসভা ভোটে জোটেই বাজিমাত করেছে। তারপর নানা অন্তর্সংহাত-অভিযোগ উঠলেও, কর্নাটকে এখনও ভাঙেনি কংগ্রেস-জেডি(এস) জোট। সরকার চালাচ্ছে হাতে হাত মিলিয়েই। ২০১৯-এও কি এই ফর্মুলাতেই বিজেপি-কে রুখে দেবে রাহুল ও কুমারস্বামী? সেই উত্তরের পূর্বাভাস পেতে শনিবারের উপনির্বাচন অত্যন্ত তাত্‍‌পর্যপূর্ণ৷
কর্নাটকে উপনির্বাচন হচ্ছে ৫টি কেন্দ্রে৷ ৩১ জন প্রার্থী৷ উপনির্বাচনে উল্লেখযোগ্য প্রাথীদের মধ্যে অন্যতম এইচডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী৷ কর্নাটকের রামনগরে বিজেপি প্রার্থী এল চন্দ্রশেখর ভোটের কয়েক দিন আগে কংগ্রেসে যোগি দিতেই খেলা ঘুরে যায়৷ ফলে ওই আসনে অনিতা হাসতে হাসতে জিতবেন বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের৷
নির্বাচন কমিশন জানিয়েছে, ১ হাজার ৫০২ পোলিং স্টেশনকে সংবেদনশীল ঘোষণা করা হয়েছে৷ মোট ৩৫ হাজার ৪৯৫ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে৷ তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন৷ বেলারি, শিবামগ্গা ও মান্ডিয়া লোকসভা৷ রামনগর ও জামকান্দি বিধানসভায় ভোট হচ্ছে৷ তিন সাংসদ ও ১ বিধায়কের পদত্যাগ ও ১ বিধায়কের মৃত্যুতেই খালি হয় এই কেন্দ্রগুলি৷ শিবামগ্গায় লড়ছেন বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Bypoll 2018: কং-JDS জোট জমি মজবুত, ব্যাকফুটেই 'আত্মবিশ্বাসী' BJP
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement