Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Tobacco baron's son Shivam Mishra arrested in Kanpur: কানপুরের ভিআইপি রোডে এই ঘটনায় ছ’জন আহত হন। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন স্থানীয় তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্র। তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল পুলিশ। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করা হল ৷
কানপুর: ল্যাম্বরগিনি-কাণ্ডে অবশেষে গ্রেফতার অভিযুক্ত ! এক বিখ্যাত তামাক ব্যবসায়ীর ছেলে শিবম মিশ্রকে বৃহস্পতিবার কানপুরের ল্যাম্বরগিনি দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার করল পুলিশ ৷ শিবমের মেডিক্যাল পরীক্ষা হয়েছে এবং তাঁকে শীঘ্রই আদালতে তোলা হবে ৷ এই দুর্ঘটনা, যা কানপুরের ভিআইপি রোডে ঘটেছিল, গাড়ি চালাচ্ছিলেন কে তা নিয়ে এতদিন তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল ৷ শেষপর্যন্ত শিবম মিশ্রকে গ্রেফতার করল পুলিশ ৷
রবিবার ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে একের পর এক পথচারীকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ল্যাম্বরগিনি। ১০ কোটি টাকার সেই বিলাসবহুল গাড়ির ধাক্কায় হাওয়ায় ১০ ফুট উড়ে গিয়েছিলেন এক বাইক আরোহীও ! কানপুরের ভিআইপি রোডে এই ঘটনায় ছ’জন আহত হন। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন স্থানীয় তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্র। তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল পুলিশ। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করা হল ৷
advertisement
advertisement
ল্যাম্বরগিনিতে চালকের আসনে কে ছিলেন? কানপুরের তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবম না কি তাঁর ড্রাইভার? সেই প্রশ্নই উঠেছিল ৷ কানপুরের গোয়ালটোলী এলাকায় ভিআইপি রোডের ঘটনা নিয়ে মঙ্গলবার শিবমের আইনজীবী দাবি করেন, ল্যাম্বরগিনির স্টিয়ারিং শিবমের হাতে ছিল না। গাড়ি চালাচ্ছিলেন পরিবারের এক চালক। যদিও সেই দাবি মানতে নারাজ পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান পেশ করে তাদের দাবি, গাড়ি চালাচ্ছিলেন শিবমই।
advertisement
আহতদের মধ্যে তৌফিক নামে এক যুবক রয়েছেন। গাড়ির ধাক্কায় কয়েক মিটার দূরে ছিটকে পড়েছিলেন তিনি। তবে তিনিই সেই বাইক আরোহী কি না, তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরেই গাড়িটিকে আটকে দেন স্থানীয়েরা। অভিযোগ, ল্যাম্বরগিনিতে শিবমের দেহরক্ষীরাও ছিলেন। তাঁরা স্থানীয়দের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শেষে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে ওই গাড়িচালক এবং অন্য আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় ওই ল্যাম্বরগিনি গাড়িটিকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kanpur Nagar,Uttar Pradesh
First Published :
Feb 12, 2026 10:48 AM IST










