advertisement

কানহাইয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়: JNU তদন্ত কমিটি

Last Updated:

কানহাইয়া কুমারের বিরুদ্ধে উঠে এল আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ JNU ক্যাম্পাসে দেশ বিরোধী বিতর্কিত অনুষ্ঠানের মূল উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন JNUSU নেতা কানহাইয়া কুমার ৷ এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে JNU-এর অন্তর্বর্তী তদন্ত কমিটির রিপোর্টে ৷ কানহাইয়া কুমার ইস্যুতে প্রাথমিক রিপোর্ট পেশ করল JNU-এর অন্তর্বর্তী তদন্ত কমিটি ৷ তদন্ত কমিটির রিপোর্টে মূলত আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ৷ ওই আটজনের মধ্যে JNUSU নেতা কানহাইয়া কুমারেরও নাম রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে তদন্ত কমিটি ৷ মঙ্গলবার তদন্ত কমিটি সম্পূর্ণ রিপোর্ট পাঠাল JNU-এর প্রক্টর ও দিল্লি পুলিশকে ৷

#নয়াদিল্লি: কানহাইয়া কুমারের বিরুদ্ধে উঠে এল আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ JNU ক্যাম্পাসে দেশ বিরোধী বিতর্কিত অনুষ্ঠানের মূল উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন JNUSU নেতা কানহাইয়া কুমার ৷ এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে JNU-এর অন্তর্বর্তী তদন্ত কমিটির রিপোর্টে ৷ কানহাইয়া কুমার ইস্যুতে প্রাথমিক রিপোর্ট পেশ করল JNU-এর অন্তর্বর্তী তদন্ত কমিটি ৷ তদন্ত কমিটির রিপোর্টে মূলত আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ৷ ওই আটজনের মধ্যে JNUSU নেতা কানহাইয়া কুমারেরও নাম রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে তদন্ত কমিটি ৷ মঙ্গলবার তদন্ত কমিটি সম্পূর্ণ রিপোর্ট পাঠাল JNU-এর প্রক্টর ও দিল্লি পুলিশকে ৷
JNU তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৯ ফেব্রুয়ারি JNU-র ওই বিতর্কিত সভায় আফজাল গুরুর উপর তৈরি ডকুমেন্ট্রি দেখানো হয় ৷ এই ডকুমেন্ট্রির মূল উদ্যোক্তা ছিল উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত কানহাইয়া কুমারও ছিলেন তাদের দলে বলে দাবি করা হয়েছে রিপোর্টে ৷ সবরমতী ও গঙ্গা ধাবার সামনে ছিলেন কানহাইয়া ৷ সেখানে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রিপোর্টে তদন্তকারীদের দাবি, নিরাপত্তা রক্ষীদের অন্য ছাত্রদের সরাতে নির্দেশ দেন কানহাইয়া ৷ তাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কানহাইয়া ও অন্যান্যদের ধস্তাধস্তি শুরু হয় ৷ এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে অশান্তি ৷ কানহাইয়া কুমারের জন্যই বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বলে দাবি করেছেন তদন্তকারীরা ৷ তাদের মতে, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন অভিযুক্ত ছাত্ররা ৷ কর্তৃপক্ষের বারণকে গুরুত্ব না দিয়েই ওই সভা করেছিলেন কানহাইয়ারা ৷ এতেই বিঘ্নিত হয় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ৷’ JNU কমিটির এই প্রাথমিক রিপোর্টে ফের নতুন করে চাঞ্চল্য ছড়াল ৷ মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট কানহাইয়া কুমারের জামিনের শুনানি বুধবার অবধি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ৷ এদিন কোর্টে সরকার পক্ষের উকিল দাবি করেন, কানহাইয়ার বিরুদ্ধে তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়: JNU তদন্ত কমিটি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement