advertisement

অবশেষে মুক্ত কানহাইয়া কুমার

Last Updated:

অবশেষে দু’সপ্তাহ কারাবাসের পর জেল থেকে মুক্তি পেলেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত কানহাইয়া কুমার ৷ বৃহস্পতিবার সন্ধেয় তিহার জেল থেকে মুক্ত হলেন JNU ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার ৷

#নয়াদিল্লি: অবশেষে দু’সপ্তাহ কারাবাসের পর জেল থেকে মুক্তি পেলেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত কানহাইয়া কুমার ৷ বৃহস্পতিবার সন্ধেয় তিহার জেল থেকে মুক্ত হলেন JNU ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার ৷
বুধবার ‘দেশদ্রোহিতা’র মামলায় জেএনইউ ছাত্রনেতা কানহাইয়া কুমারের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট ৷ বুধবার আদালতের নির্দেশে ১০ হাজার টাকার বন্ডে ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন পান কানহাইয়া ৷ বুধবার জামিন পেলেও, এদিন সন্ধেয় কানহাইয়াকে তিহার জেল থেকে মুক্ত দিল দিল্লি পুলিশ ৷ তবে আদালতের নির্দেশ, তদন্তে সম্পুর্ণ সহযোগিতা করতে হবে কানহাইয়াকে ৷
advertisement
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘দেশবিরোধী’র স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ গ্রেফতার করে কানহাইয়া কুমারকে ৷ ১৭ ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতেই ছিল কানহাইয়া ৷ পরে তাঁকে রাখা হয় তিহার জেলে৷ জামিনের নির্দেশনামা অনুযায়ী, জেএনইউ শিক্ষকেরা অবশ্যই কানাহাইয়া পাশে দাঁড়াতে পারেন ৷ কিন্তু কানহাইয়ার তদন্তেও যথাসাধ্য সাহায্য করতে হবে ৷ শুধু তাই নয়, ভবিষ্যতে কানহাইয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সঠিক পথে নিয়ে যেতে হবে ৷
advertisement
advertisement
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউ-র এই ছাত্রনেতাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল গোটা দেশ। সংসদ থেকে দিল্লির রাজপথ। কানহাইয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। অবশেষে শর্তসাপেক্ষে জামিন হল কানহাইয়া কুমারের।গোয়েন্দাদের হাতে আসা তথ্য  ও জাল  ভিডিও ফুটেজের বিতর্ক কানহাইয়ার জামিনের আবেদনকে আরও জোরালো করেছে বলে আইনজীবী মহলের ধারণা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে মুক্ত কানহাইয়া কুমার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement