advertisement

MPPoliticalCrisis| আজই সম্ভবত BJP-তে জ্যোতিরাদিত্য, মধ্যপ্রদেশে সরকার পতনের সম্ভাবনা প্রবল

Last Updated:

বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সিন্ধিয়া৷ যদিও সিন্ধিয়ার মান ভাঙাতে চেষ্টার কসুর করছে না কংগ্রেস৷ দলের সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ৷

#নয়াদিল্লি: সুতোয় ঝুলছে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের ভবিষ্যত্‍৷ সূত্রের খবর, আজই হয়তো কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক করলেন সিন্ধিয়া৷ বৈঠকে মোদি ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement
বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সিন্ধিয়া৷ যদিও সিন্ধিয়ার মান ভাঙাতে চেষ্টার কসুর করছে না কংগ্রেস৷ দলের সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ৷ মধ্যপ্রদেশে সঙ্কট কাটাতে কমলনাথকেই দায়িত্ব দিল কংগ্রেস হাইকম্যান্ড৷ তবে সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কংগ্রেস৷ মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা জিতু পটওয়ারির কথায়, 'আমাদের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতেই হবে৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাদের নেতা৷ উনি সমস্যা মিটিয়ে নেবেন, আমি নিশ্চিত৷ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে সিন্ধিয়ার বিরোধী কেউ নন৷ উনি ম্যাচিওর৷ বিজেপিতে যোগ দেবেন না৷'
advertisement
এদিকে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগই করতে পারছে না কংগ্রেস৷ রাতভর চেষ্টার পরেও সিন্ধিয়ার সঙ্গে কথা বলতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানালেন, জ্যোতিরাদিত্যর সোয়াইন ফ্লু হয়েছে৷ তাই তিনি ফোন ধরছেন না৷
advertisement
মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের টলমল অবস্থার পরিপ্রেক্ষিতে দিগ্বিজয় সিংয়ের কথায়, 'আমরা সিন্ধিয়াজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম৷ কিন্তু আমাদের বলা হল, উনি সোয়াইন ফ্লু-এ আক্রান্ত৷ তাই আমাদের সঙ্গে কথা বলতে পারেননি৷ মধ্যপ্রদেশের ভোটারদের অসম্মান করার চেষ্টা যে ব্যক্তিই করবেন, রাজ্যের মানুষ তাঁকে যোগ্য জবাব দেবে৷ আমাকে যদি জিগ্গেস করেন, বলব, সব ঠিক আছে৷'
advertisement
সোমবার রাতারাতি মধ্যপ্রদেশ সরকার সঙ্কটে পড়ে যায়৷ মধ্যরাতে হঠাত্‍ সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৬ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কমলনাথের সরকারের বিরুদ্ধে৷ রাতেই ২২ জন মন্ত্রী ইস্তফা দেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MPPoliticalCrisis| আজই সম্ভবত BJP-তে জ্যোতিরাদিত্য, মধ্যপ্রদেশে সরকার পতনের সম্ভাবনা প্রবল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement