advertisement

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের ৪ মাস পরে মাত্র ৫ বছরের শিশুকে ছিঁড়ে খেয়েছে, আজ রায় দান

Last Updated:

৭ বছর আগে ৫ বছরের শিশুর সঙ্গে নারকীয় অত্যাচার, যৌনাঙ্গে বোতল ও মোমবাতি প্রবেশ করিয়েছিল দুষ্কৃতীরা

#নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে মাত্র ৫ বছরের শিশু গুড়িয়ার উপর পাশবিক অত্যাচারের সেই হাড়হামি করা ঘটনা সবাইকে ব্যথিত করেছিল ৷ ঘরে বাইরে এই নিয়ে জোরদার প্রতিবাদের ঝড়ও বয়েছে ৷ সেই নৃশংস গণধর্ষণ কাণ্ডে রায় দেবে আদালত ৷ ইতিমধ্যে প্রায় ৫৯ জনের বয়না সংগ্রহ করা হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান অভিযুক্ত প্রদীপ ও মনোজের বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টা, গণধর্ষণ ও সাক্ষি লোপাটের মত গুরুতর অভিযোগ রয়েছে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ৷
নিরীহ ৫ বছরের মেয়েটির ছোট্ট শরীরের উপর জানোয়ারেরা ঝাঁপিয়ে পড়েছিল ৷ গণধার্ষণের পরে গুড়িয়ে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল একদল মানুষ রূপী জানোয়ার ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছিল ১৫ এপ্রিল ২০১৩ সালে যখন গুড়িয়া গান্ধিনগরের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিল এরপরে ১৭ এপ্রিল সকাল বেলায় গুরুতর আহত অবস্থায় তার বাড়ির কাছাকাছি পাওয়া গিয়েছিল তাকে ৷ চিকিৎসার জন্য তাকে পার্শবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷
advertisement
তার শরীরের মধ্যে থেকে তেলের শিশি ও মোমবাতি বের করেছিলেন চিকিৎসকেরা ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল সে ৷ গুড়িয়া গণধর্ষণ কাণ্ডটি নির্ভয়ার উপরে নৃশংস অত্যাচারের মাত্র ৪ মাসের মধ্যেই ঘটেছিল ৷ পরপর রাজধানীর বুকে এমন ঘটনা ঘটতে প্রশাসনের দিকেই আঙুল উঠেছিল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের ৪ মাস পরে মাত্র ৫ বছরের শিশুকে ছিঁড়ে খেয়েছে, আজ রায় দান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement