advertisement

জিও-র নতুন ঘোষণা, মিলবে ৮০০ টাকা বাঁচানোর সুযোগ

Last Updated:

মীণ এলাকায় এখনও বহু মানুষ ২জি ফোন ব্যবহার করেন ৷ তাদের ৪জি দুনিয়ায় নিয়ে আসার জন্য জিও-র তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

#মুম্বই: দিওয়ালি অফার ঘোষণার পর থেকেই গত তিন সপ্তাহে রেকর্ড ডিমান্ড বেড়েছে জিও ফোনের ৷ এর জেরেই আরও এক মাস অথার্ৎ নভেম্বর মাসেও চলবে এই অফারটি ৷
দীপাবলির সময় নতুন অফার নিয়ে এসেছিল জিও ৷ সেই অফারে যারা ব্যবহার করতে পারেনি তাদের জন্য রয়েছে সুখবর ৷ কারণ এই সুবিধা পাওয়ার জন্য তাদের হাতে রয়েছে আরও এক মাস ৷
দিওয়ালি অফারে মাত্র ৬৯৯ টাকায় গ্রাহকরা পেয়ে যাচ্ছে জিও ফোন যার আসল দাম ১৫০০ টাকা ৷ অথার্ৎ সরাসরি ৮০০ টাকা লাভ করতে পারছেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি প্রায় ৭০০ টাকার অতিরিক্ত ডেটা বেনিফিটও রয়েছে ৷
advertisement
advertisement
গত তিন সপ্তাহে বিপুল হারে বেড়েছে জিও ফোনের ডিমান্ড ৷ গ্রামীণ এলাকায় প্রচুর মানুষ এই অফারে ফোন কিনেছেন ৷ গ্রামীণ এলাকায় এখনও বহু মানুষ ২জি ফোন ব্যবহার করেন ৷ তাদের ৪জি দুনিয়ায় নিয়ে আসার জন্য জিও-র তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷
প্রথম ৭টি রিচার্জে জিও-র তরফে প্রত্যেকবার ৯৯ টাকার অতিরিক্ত ডেটা দেওয়া হবে ৷ অথার্ৎ মোট ৭০০ টাকার এই ডেটায় জিও ফোনের গ্রাহকরা ডিজিটাল দুনিয়ার অংশ হতে পারবেন সহজেই ৷ বিনোদন থেকে ট্রেন ও বাসের টিকিট অনলাইন বুকিংয়ের একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ জিও-র গ্রাহক ৩৫ কোটি যার মধ্যে জিও ফোন ব্যবহারকারী ৪ কোটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জিও-র নতুন ঘোষণা, মিলবে ৮০০ টাকা বাঁচানোর সুযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement