advertisement

Jignesh Mevani rearrested in Assam: জামিন পেয়েও মুক্তি পেলেন না জিগনেশ, নতুন মামলায় ফের গ্রেফতার করল অসম পুলিশ

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অবমাননাকর ট্যুইট করার অভিযোগে দিন কয়েক আগেই জিগনেশ মেওয়ানিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ৷

#গুয়াহাটি: জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই ফের গ্রেফতার করা হল গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানিকে৷ এবার নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল অসম পুলিশ৷ জিগনেশের বিরুদ্ধে নতুন করে দু'টি মামলা দায়ের করা হয়েছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অবমাননাকর ট্যুইট করার অভিযোগে দিন কয়েক আগেই জিগনেশ মেওয়ানিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ৷ সেই ঘটনায় তাঁকে জামিন দেয় কোকরাঝড়ের আদালত৷ কিন্তু  অসমের বরপেটা এবং গোয়ালপাড়ায় জিগনেশের বিরুদ্ধে আরও দু'টি এফআইআর দায়ের করা হয়৷ ফলে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ফের গ্রেফতার করা হয়৷ কোকরাঝড় থেকে বরপেটা নিয়ে আসা হয় জিগনেশকে৷
advertisement
advertisement
গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে জিগনেশ অভিযোগ করে বলেন, 'বিজেপি এবং আরএসএস আমাকে টার্গেট করেছে৷ আমার ভাবমূর্তি নষ্ট করে আমাকে ধ্বংস করার চেষ্টা করছে ওরা৷ ওরা রোহিত ভেমুলা,চন্দ্রশেখর আজাদকেও একই ভাবে নিশানা করেছিল৷ তা সত্ত্বেও আমরা সংবিধানের প্রতি বিশ্বাস রাখি৷'
advertisement
গত ১৯ এপ্রিল গুজরাতের পালনপুর থেকে গ্রেফতার করা হয়েছিল জিগনেশকে৷ বিজেপি নেতা অরূপ কুমার দে অভিযোগ করেছিলেন, জিগনেশের ট্যুইট সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে হিংসায় উস্কানি দিতে পারে৷  জিগনেশের গ্রেফতারির ঘটনাকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন রাহুল গাঁধি৷ অসমের কংগ্রেস, সিপিএম, এআইডিইউএফ বিধায়করাও জিগনেশের মুক্তির দাবিতে সরব হয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jignesh Mevani rearrested in Assam: জামিন পেয়েও মুক্তি পেলেন না জিগনেশ, নতুন মামলায় ফের গ্রেফতার করল অসম পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement