advertisement

দিল্লির আইটি কর্মী জিগিশা হত্যা ঘটনায় ২ দোষীকে মৃতুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন সাজা

Last Updated:

২০০৯ সালে দিল্লির আইটি কর্মী জিগিশা ঘোষ হত্যা মামলায় দুই দোষীকে মৃত্যু দণ্ডের সাজা দিল আদালত ৷

#নয়াদিল্লি: ২০০৯ সালে দিল্লির আইটি কর্মী জিগিশা ঘোষ হত্যা মামলায় দুই দোষীকে মৃত্যু দণ্ডের সাজা দিল আদালত ৷ আরেকজনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে ৷ দোষীদের নাম রবি কাপুর, বলজিৎ ও অমিত শুক্লা ৷
দিল্লির এক আইটি সংস্থার অপারেশন ম্যানেজার ছিলেন জিগাশা ঘোষ ৷ ২০০৯ সালের ১৮ মার্চ অফিস থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় জিগাশা ঘোষকে৷ এই অপহরণের ঠিক দু’দিন পর ২০ তারিখ হরিয়ানার সূরজখন্ড এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ জিগাশার ক্রেডিড কার্ড নিয়ে শপিং করতে গেলে এবং সিসিটিভি-র ফুটেজের মধ্যে দিয়েই পুলিশের হাতে আসে এই তিন দোষী ৷
advertisement
২০০৯ সালে ঘটনাটি ঘটলেও, দীর্ঘদিন ধরে মামলা চলতে থাকে এই তিন দোষীর বিরুদ্ধে ৷ বহুদিন শুনানি চলার পর গত ১৮ জুলাই ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দিল্লি একটি আদালত ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৬৪, ৩৯৪,৪৬৮, ৪৭১ এবং ৩৪ ধারা অনুযায়ী, তাদের দোষী সাব্যস্ত করা হয় ৷ শনিবার তিনজনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আর্জি জানান সরকারি আইনজীবী ৷ সোমবার দুই দোষী রবি কাপুর ও অমিত শুক্লাকে মৃত্যু দণ্ড দেওয়া হয় এবং আরেক গোষী বলজিৎকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত৷
advertisement
advertisement
সোমবার মামলার শুনানির পর জিগাশার মা জানান, ‘আমি আমার মেয়েকে হারিয়েছে ৷ তাঁকে আর ফিরে পাব না ৷ ধন্যবাদ আদালতকে, আমার মেয়েকে যারা হত্যা করেছে তারা শাস্তি পাচ্ছে ৷ আশা করি ভবিষ্যতে অন্য কোনও মায়ের সঙ্গে এরকম ঘটবে না ’
রবি কাপুর, অমিত শুক্লা ও বলজিতের বিরুদ্ধে সাংবাদিক সৌম্য বিশ্বনাথন এবং এক ট্যাক্সিচালককে খুনের অভিযোগও রয়েছে। সেই মামলাও চলছে আদালতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির আইটি কর্মী জিগিশা হত্যা ঘটনায় ২ দোষীকে মৃতুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন সাজা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement