advertisement

Jharkhand Election Date 2024: ঝাড়খণ্ডের ৮১ আসনে দু দফায় ভোট, কবে ফল ঘোষণা? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Last Updated:

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে৷

ঝাড়খণ্ডে দু দফায় বিধানসভা ভোট৷
ঝাড়খণ্ডে দু দফায় বিধানসভা ভোট৷
নয়াদিল্লি: আগামী ১৩ এবং ২০ নভেম্বর দু দফায় বিধানসভা নির্বাচন হবে ঝাড়খণ্ডে৷ ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় ভোট গ্রহণ করালেও ঝাড়খণ্ডের ৮১টি আসনে দু দফায় ভোট গ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন৷
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, যেহেতু ঝাড়খণ্ডে নকশাল উপদ্রুত এলাকা রয়েছে, সেই কারণেই সেখানে দু দফায় ভোট করানো হচ্ছে৷ তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১৯ সালে ঝাড়খণ্ডে পাঁচ দফায় বিধানসভা ভোট হয়েছিল৷
advertisement
ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে৷ জামিন পেয়ে তিনি অস্থায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরিয়ে দিয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই বিজেপিতে যোগ দিয়েছেন চম্পাই৷ এবার ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপির বড় ভরসা চম্পাই সোরেন৷
advertisement
তবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, দুই রাজ্যের ভোটারদের কাছেই বুথে গিয়ে ভোটদানের জন্য অনুরোধ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ কারণ সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিশেষত শহরাঞ্চলগুলিতে ভোটদানের হার উদ্বেগজনক ভাবে কমেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Date 2024: ঝাড়খণ্ডের ৮১ আসনে দু দফায় ভোট, কবে ফল ঘোষণা? জানিয়ে দিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement