advertisement

কেন্দ্রের উদাসীনতাতেই কি অনিশ্চিয়তার মুখে ২৮ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত !

Last Updated:

সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এহেন কাণ্ডে বিপাকে বিজেপি ৷ পাশাপাশি প্রশ্নফাঁসের জেরে অনিশ্চিয়তার মুখে ২৮ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত ৷

#বেঙ্গালুরু: সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এহেন কাণ্ডে বিপাকে বিজেপি ৷ পাশাপাশি প্রশ্নফাঁসের জেরে অনিশ্চিয়তার মুখে ২৮ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত ৷ কিন্তু তবু কেন্দ্রের কাছে সবচেয়ে বেশি প্রাধান্যের বিষয় নির্বাচন ৷ এই অভিযোগেই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস কর্মীরা ৷ এমনকী, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেরেকর তাঁর নির্ধারিত দায়িত্ব পালন করছেন না বলেও তোপ দেগেছেন কংগ্রেস কর্মীরা ৷
শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে আপাতত প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ গত তিন মাস ধরেই কর্ণাটকে নিজের ক্ষমতা প্রতিপন্ন করতে চূড়ান্ত ব্যস্ত বিজেপি ৷ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার ৷ সপ্তাহের তিনদিনই নাকি জাভেরেকর বেঙ্গালুরুতেই কাটান ৷ এমনটাই জানা গিয়েছে ৷ কিন্তু সিবিএসই-র প্রশ্নফাঁসের পরেও কেন এই বিষয়টি নিয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না কেন্দ্রীয় মন্ত্রী ? কেন কর্ণাটক নির্বচানের জন্য নিজের দফতরের কাজ ঠিকঠাক করে করছেন না তিনি ? এই নিয়েই কংগ্রেস নেতাদের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়া এবং অভিভাবকরা ৷
advertisement
কংগ্রেস টুইটারেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছে ৷ টুইটে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরেকরের অক্ষমতার কারণেই ২৮ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ৷ নিজের দায়িত্ব পালন না করে কর্ণাটকে ভোট পেতেই ব্যস্ত তিনি ৷’
advertisement
যদিও গত বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের দায় স্বীকার করে নিয়ে জাভরেকর বলেছিলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ৷ তবে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কী না সে বিষয়ে এখনও কিছু খোলসা করেননি তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের উদাসীনতাতেই কি অনিশ্চিয়তার মুখে ২৮ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement