advertisement

Jammu Kashmir Tension: কাশ্মীরে ফের জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ! কিশতওয়ারে গুলির লড়াই, অপারেশন চলছে...

Last Updated:

Jammu Kashmir Tension: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। জানা গিয়েছে ভোর থেকে শুরু গুলির লড়াই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কিশতওয়ার এলাকায় তিন-চার জন জঙ্গির একটি দল লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী।

কিশতওয়ারে গুলির লড়াই
কিশতওয়ারে গুলির লড়াই
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। জানা গিয়েছে ভোর থেকে শুরু গুলির লড়াই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কিশতওয়ার এলাকায় তিন-চার জন জঙ্গির একটি দল লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। তার পরেই শুরু হয় গুলির লড়াই। যা এখনও জারি আছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে এই গুলির লড়াই। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও।
advertisement
advertisement
পহেলগাঁও জঙ্গি হানার-পর থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। তবে ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। ওই সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে উপত্যকা জুড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Kashmir Tension: কাশ্মীরে ফের জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ! কিশতওয়ারে গুলির লড়াই, অপারেশন চলছে...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement