advertisement

Jammu and Kashmir News: ভেঙে ঢুকে গেল তাউই নদীর সেতু...ঝুলছে গাড়ি! ভয়ঙ্কর ভিডিও সামনে...জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভারী দুর্যোগ

Last Updated:

জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টির জন্য ধস, হড়পা বানের ঘটনা ঘটছে৷ এখনও পর্যন্ত দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত মঙ্গলবার বিকেলে বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, জম্মুর ডোডা জেলায় অন্য একটি ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে৷

News18
News18
জম্মু ও কাশ্মীর: ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে জম্মু ও কাশ্মীর৷ প্রবল বৃষ্টিতে নেমে আসছে একের পর এক হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে ধস৷ এমনকি, বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তাতেও ধস নেমে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ এরই মাঝে সামনে এসেছে এক ভয়াবহ ভিডিও৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, শ্রীনগরের ধার ঘেঁষে বয়ে যাওয়া তাউই নদীর উপরে থাকা একটি সেতুর একাংশ ভেঙে পড়ছে হুড়মুড়িয়ে৷ তাতে ঝুলছে দু’দুটি গাড়ি৷ বাঁচার জন্য প্রাণপণ আর্তনাদ করছেন গাড়ির ভিতরে থাকা যাত্রীরা৷
এমনকি, ওই গাড়ির গুলির পিছনে সার সার দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও নদীর জলে ভেসে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল৷ বর্তমানে ওই সেতুর মধ্য দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ৷
advertisement
ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকার মতো সময়েও এই ভারী বর্ষার নিরিখে তাউই নদীতে বন্যার আশঙ্কা করে পাকিস্তানকে সতর্ক করেছিল ভারত৷ সেই সতর্কবার্তা পেয়ে তাদের নাগরিকদের সুবিধার্থে প্রয়োজন মতো ব্যবস্থা নিয়েছে পাকিস্তান৷
advertisement
advertisement
জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টির জন্য ধস, হড়পা বানের ঘটনা ঘটছে৷ এখনও পর্যন্ত দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত মঙ্গলবার বিকেলে বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, জম্মুর ডোডা জেলায় অন্য একটি ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে৷
advertisement
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪০ ঘণ্টায় জম্মুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ বাসান্তর, তাউই এবং চন্দ্রভাগা নদীর জলস্তর বিপদসীমার উপর থেকে বইছে৷ নদীর তীবরবর্তী এলাকা ও বন্যাপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir News: ভেঙে ঢুকে গেল তাউই নদীর সেতু...ঝুলছে গাড়ি! ভয়ঙ্কর ভিডিও সামনে...জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভারী দুর্যোগ
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement