advertisement

Jamia Firing:‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না’, জামিয়ার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ অমিত শাহের

Last Updated:

দিল্লির সিপি-কে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

#নয়াদিল্লি: জামিয়ায় পড়ুয়াদের মিছিল শুরুর আগেই চলল গুলি। গুলিতে আহত এক পড়ুয়া। পুলিশের হতে গ্রেফতার নাবালক বন্দুকবাজ । ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ ট্যুইট করে তিনি বলেন, ‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না৷’
শুরু থেকেই CAA-NRC বিরোধিতায় আন্দোলনে জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের বাইরে মিছিলের প্রস্তুতি চলছিল। মিছিল শুরুর আগেই আচমকা হানা এক বন্দুকবাজের। বিশ্ববিদ্যালয় চত্বরে তখন প্রচুর পুলিশ মোতায়েন। চোখের পলকে পুলিশের সামনেই পড়ুয়াদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকবাজ।
জামিয়ার সাউথ গেটের কাছে স্লোগান দিতে দিতে গুলি ছোড়ে সে। নিজেকে রামভক্ত বলে দাবি করে কিশোর। একের পর এক স্লোগান দিতে দিতে গুলি ছুড়ে পুলিশের দিকে পিছোতে থাকে সে। প্রথমে হকচকিয়ে গেলেও পরে পুলিশ ধরে ফেলে বন্দুকবাজকে। তাকে গ্রেফতার করা হয়। দিল্লির সিপি-কে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
advertisement
advertisement
গুলিতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদাব আলম। তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেশি পিস্তল নিয়ে হানা দেয় বন্দুকবাজ ৷ ভিড়ে মিশে যাওয়ায় পুলিশ প্রথমে টের পায়নি ৷ ঘটনার পর থেকে জামিয়া চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা। নতুন করে অশান্তির আশঙ্কায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jamia Firing:‘দোষী ছাড় পাবে না, কেন্দ্র এরকম ঘটনা সমর্থন করে না’, জামিয়ার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement