advertisement

তথ্য সংগ্রহ করতে ISI-এর টোপ সুন্দরীরা

Last Updated:

নিজেদের কার্যসিদ্ধি করতে এবার সুন্দরী মহিলাদের টোপ হিসেবে ব্যবহার করছে আইএসআই ৷ ভরতীয় বায়ুসেনার এক অফিসারকে সোমবার গ্রেফতার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামনে ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যৌন প্রেমের ফাঁদে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা ৷

নয়াদিল্লি: নিজেদের কার্যসিদ্ধি করতে এবার সুন্দরী মহিলাদের টোপ হিসেবে ব্যবহার করছে আইএসআই ৷ ভারতীয় বায়ুসেনার এক অফিসারকে সোমবার গ্রেফতার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামনে ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যৌনতা ও প্রেমের ফাঁদ পেতে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা ৷
সম্প্রতি রঞ্জিত কে কে নামে ভারতীয় বায়ুসেনার এক অফিসারকে আইএসআই-এর চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ পাক গুপ্তচর সংস্থাকে গোপন নথিপত্র পাচার করতেন তিনি ৷ রঞ্জিতকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তিন বছর আগে ফেসবুকে একটি সুন্দরী মহিলার প্রোফাইল থেকে তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট  আসে ৷ কোনও দ্বিধা না করে ম্যাকনট দামিনি নামের ওই সুন্দরীর সেই আবেদনে সাড়া দেন তিনি। শুর হয় তাদের বন্ধুত্ব ৷ বাড়তে থাকে গভীরতা ৷ এরপর প্রায় সারাদিনই ম্যাকনটের সঙ্গে কথা বলার জন্য অনলাইন থাকতে শুরু করেন রঞ্জিত ৷ যত দিন কাটতে থাকে তাঁদের সম্পর্ক নিতে থাকে এক নতুন মাত্রা ৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর শুরু হয় অডিও ভিডিও চ্যাট ৷
advertisement
এরকমভাবেই ভালই চলচ্ছিল কিন্তু হঠাৎ একদিন ম্যাকনট জানান যে তিনি ব্রিটিশ একটি ম্যাগাজিনে কাজ করেন ৷ সেখানে লিখবে বলে রঞ্জিতের কাছে বায়ুসেনার সম্পর্কে কিছু তথ্য জানতে চান ম্যাকনট ৷ এই তথ্য দেওয়ার জন্য রঞ্জিতকে কিছু টাকা দেওয়া হবে বলে প্রলোভনও দেখানো হয় ৷ ম্যাকনটের পাতা ফাঁদে পা দিয়ে কম গুরুত্বপূর্ণ কিছু তথ্য রঞ্জিত তাকে দিয়ে দেয় ৷ তবে এখানেই থেমে থাকে না ম্যাকনট ৷ গ্বালিয়রের ‘ট্যাকটিক্যাল অ্যান্ড কমব্যাট ডিপ্লয়মেন্ট এস্টাবলিশমেন্ট’ (টিএসিডিএ) সম্পর্কে জানতে চান। টিএসিডিএ ভারতীয় সেনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা রঞ্জিত জানতেন ৷ তাই এই সম্পর্কে কিছু জানাতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি৷ এরপরই সমস্ত কিছু পরিস্কার হয়ে যায় ৷ তথ্য পাচার না করলে রঞ্জিতের সমস্ত গোপন ভিডিও, অডিও, টেক্সট সব ফাঁস করার হুমকি দেওয়া হয় ৷ রঞ্জিত বুঝতে পারেন তিনি কত বড় চক্রান্তের স্বীকার হয়েছেন ৷
advertisement
advertisement
গোয়েন্দা সংস্থার জিঞ্জাসাবাদের সময় রঞ্জিত জানান, এরপর তথ্য ফাঁস করা ছাড়া তার কাছে কোনও উপায় ছিল না ৷ এর মধ্যেই আইএসআই এজেন্টের সঙ্গে তার পরিচয় করে দেওয়া হয় ৷ কর্মসূত্রে মাঝেমধ্যেই বেলগাঁও , চেন্নাই ও দিল্লি যাতায়াত করতে হত রঞ্জিতকে ৷ সেই সময়ও ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআই-এর সঙ্গে তার যোগাযোগ বজায় থাকত ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে এয়ারক্র্যাফ্ট উড়ানের পাশাপাশি বাহিনীর বিভিন্ন ইউনিটের গোপন সংবাদ তিনি পাচার করেছেন। সোমবার দিল্লি পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে রঞ্জিতকে গ্রেফতার করে। এরপরই বায়ুসেনা থেকে তাকে বরখাস্ত করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তথ্য সংগ্রহ করতে ISI-এর টোপ সুন্দরীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement