advertisement

গণতন্ত্র থেকে মুখ ফিরিয়েছে ভোটাররা! ৫০ বছরে ভোট পড়ল সবথেকে কম

Last Updated:

নির্বাচন কমিশনের চেষ্টা, সেলিব্রিটিদের আবেদন সত্ত্বেও ভোট দিতে তেমন আগ্রহ দেখালেন না মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটাররা।

#নয়াদিল্লি: মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম নির্বাচন। আর্টিক্যাল ৩৭০ ধারা প্রত্যাহার, অর্থনীতি মন্দায় জর্জরিত দেশ অন্যদিকে সীমান্তে পাকিস্তানকে জবাব ৷ জাতীয় গরমাগরম বিভিন্ন ইস্যুতে সরকারের শক্তি পরীক্ষা ৷ সীমান্তে উত্তেজনার আবহেই ভোটগ্রহণ মহারাষ্ট্র ও হরিয়ানায় । টানটান উত্তেজক এমন আবহে গণতন্ত্রের উৎসবের মজুদ ছিল সব রসদই, কিন্তু সব আয়োজনই গেল ব্যর্থ ৷ ভোটবাক্সে বার্তা দিতে এলেন না প্রায়ই কেউই ৷ ৫০ বছরে নির্বাচনের ইতিহাসে এদিন সবথেকে কম ভোট পড়ল হরিয়ানায় ৷ ভোটের হারে লজ্জায় ফেলেছে মহারাষ্ট্রও ৷ গত ৩৯ বছরের মধ্যে এত কম ভোট পড়েছে এদিনই ৷ হায় রে গণতন্ত্র!
নির্বাচন কমিশনের চেষ্টা, সেলিব্রিটিদের আবেদন সত্ত্বেও ভোট দিতে তেমন আগ্রহ দেখালেন না মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটাররা। নির্বাচন কমিশনের রিপোর্টে ফের আরও একবার লজ্জায় মুখ ঢাকল গণতন্ত্র ৷ সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে মাত্র ৬৩.৫৫ শতাংশ ৷ অর্থাৎ ৩৬ শতাংশেরও বেশি মানুষ নিজেদের সবথেকে বড় নাগরিক কর্তব্য পালনে ব্যর্থ ৷ এর আগে ১৯৬৮ সালে ভোট পড়েছিল মাত্র ৫৭.২৬ শতাংশ  ৷
advertisement
মহারাষ্ট্রের মতদানের সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক ৷ ভোট দিতে এলেন না গোটা রাজ্যের প্রায় অর্ধেক নাগরিক ৷ অর্থাৎ মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হবে অর্ধেক নাগরিকদের ভোটে ৷ অর্থাৎ ৫০ শতাংশ জনমত প্রভাব ফেলল না ভোটবাক্সে ৷ মহারাষ্ট্রে সন্ধে অবধি ভোট পড়েছে ৫৬.৬৫ শতাংশ ৷ এর আগে ১৯৮০ সালের নির্বাচনেও মহারাষ্ট্রে ভোটদানের হার ছিল ৫৩.৩ শতাংশ ৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনে হরিয়ানায় ভোটদানের হার ছিল ৭০.৩৪ শতাংশ এবং মহারাষ্ট্রে ৬১.০২ শতাংশ ৷
হরিয়ানায় নথিভুক্ত ভোটারের সংখ্যা ১,৮৩,৯০,৫২৫ এবং মহারাষ্ট্রে মতদানের অধিকার রয়েছে ৮,৯৫,৬২,৭০৬ জনের ৷ ২০১৪ বিধানসভা নির্বাচনের তুলনায় এবার হরিয়ানার ৯০টি আসনে ভোটগ্রহণের জন্য তৈরি ছিল ১৯,৪২৫ পোলিং স্টেশন, যা আগের থেকে ১৯.৬ শতাংশ বেশি ৷ একইভাবে এবছর মহারাষ্ট্রেও পোলিং স্টেশনের সংখ্যা আগের তেকে ৬.৬ শতাংশ বাড়ানো হয়েছিল ৷ ভোটারদের জন্য তৈরি করা হয়েছিল ৯০,৪০৩টি ভোটকেন্দ্র ৷ তাতেও বুথমুখো করা যায়নি ভোটারদের ৷ কোটি কোটি টাকা ব্যয়ে আয়োজিত গণতন্ত্রের উৎসব আসলে ব্যর্থ ৷ভোটদান আর এখন নাগরিক কর্তব্য নয, বাড়তি যন্ত্রণা, তার থেকে বরং একটা নির্মল ছুটির দিন উপভোগ অনেক ভাল, বর্তমান প্রজন্মের ভোটারদের মানসিকতা এমন বলেই মত ভোট বিশেষজ্ঞদের ৷
advertisement
দুই রাজ্যেই ভোট ঘিরে বড় কোনও গন্ডগোল হয়নি। বেদ ও ঝালনায় এনসিপি ও শিবসেনা সমর্থকের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রাজ্যেও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গণতন্ত্র থেকে মুখ ফিরিয়েছে ভোটাররা! ৫০ বছরে ভোট পড়ল সবথেকে কম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement