advertisement

খাচ্ছিলেন চটপটা স্ট্রিট ফুড, শেষ হতেই মাথায় হাত! একী এতো ব্যাঙ্কের কাগজ, সইও করা

Last Updated:

ব্যাঙ্কের পেপার কীভাবে কাগজের দরে বিক্রি হল, কেনই বা এধরণের সিকিওর কাগজপত্র সকলের সামনে চলে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন৷ সাধারণ মানুষের ডেটা হ্যাকিং হচ্ছে, এটা স্পষ্ট৷

News18
News18
নয়াদিল্লি: পাপড়ি চাট বা দই ফুচকার পাতা, কিন্তু তাতেই ব্যাঙ্কের নানা হিসেব নিকেষ! দেখতেই চোখ গোল গোল হল ক্রেতার৷ স্পষ্ট লেখা ব্যাঙ্কর নাম, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনর সব তথ্য৷ তবে অনেকটা অংশ খাবারের তেল-ঝোলে মুছে গিয়েছে৷
এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শোরগোল পড়ে গেল৷ এটা কোনও মেট্রোর সিঁড়ি বা রেলওয়ে স্টেশনের ছবি৷ কারণ প্লেটের সামনের দিকে প্রচুর মানুষকে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷ এই ছবি দেখে সকলেই বলছেন যে দেশে সাধারণ মানুষের তথ্য কীভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে৷ সংবেদনশীল আর্থিক তথ্য বা ব্যাঙ্ক ডিটেল এভাবে খাবার প্লেটের থালায় দেখা যেতে সকলেই আতঙ্কিত৷ তাঁদের সঙ্গেও এমন হবে না তো, এটাই ভাবছেন সকলে৷
advertisement
advertisement
ব্যাঙ্কের পেপার কীভাবে কাগজের দরে বিক্রি হল, কেনই বা এধরণের সিকিওর কাগজপত্র সকলের সামনে চলে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন৷ সাধারণ মানুষের ডেটা হ্যাকিং হচ্ছে, এটা স্পষ্ট৷ ফলে ডেটার গোপনীয়তা এদেশে কোনও ভাবেই নেই, এ নিয়ে চর্চা শুরু হয়েছে৷ ব্যক্তিগত কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কখন কোথা থেকে ফাঁস হয়ে যাচ্ছে, তা নিয়ে আতঙ্কিত সকলে৷ কারণ যে তথ্য আপনি কারও সঙ্গে ভাগ করতে চাইছেন না, সেই তথ্য অন্যের কাছে এভাবে যদি চলে আসে, তাহলে তো অত্যন্ত ভয়ের৷ কীভাবে ব্যাঙ্ক থেকে এই পেপার উঠে এল খাবার থালায়, সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খাচ্ছিলেন চটপটা স্ট্রিট ফুড, শেষ হতেই মাথায় হাত! একী এতো ব্যাঙ্কের কাগজ, সইও করা
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement