advertisement

যমজ কন্যা সন্তানের মা হলেন ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা

Last Updated:
#বেঙ্গালুরু: মা হলেন মণিপুরের সেই ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা ৷ রবিবার বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন শর্মিলা ৷ খবর অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন ৷
মণিপুর৷ যে মণিপুরের ছবিটি ধূসর, রক্তাত্ত, অত্যাচারের রেখায় জর্জড়িত৷ কেউ সয়ে যাচ্ছিলেন নিশ্চুপভাবে, কেউ আবার টিকে থাকার জন্য রাজনীতির লড়াইয়ে হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে ছিলেন, কিন্তু একজন গর্জে উঠেছিলেন ৷ চুপ থাকতে পারেননি ৷ কোনও হিসেব-নিকেশ না করেই ঝাঁপ দিয়েছিল আন্দোলনে ৷ তারপর, ১৬ বছরের অনশন ! নিশ্চুপ আন্দোলন ৷ সেই গর্জে ওঠা কণ্ঠেরই নাম ইরম ছানু শর্মিলা ৷
advertisement
সালটা ২০০০ ৷ মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারি নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারের ফলে ইম্ফলের কাছে মালোম এলাকায় অসম রাইফেলসে সেনার গুলিতে শিশু সহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠও ৷ ওই ঘটনার পর আফস্পা আইনের প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিয়েছিল শর্মিলা ৷
advertisement
advertisement
অবশ্য শর্মিলার এই অনশনে প্রচুর বাধাও এসেছে ৷ মণিপুর প্রশাসনের জোর-জবরদস্তিতে তাঁকে ভর্তি করা হয় নার্সিং হোমেও ৷ মুখে নল ঢুকিয়ে তাঁকে জোর করে খাওয়ানোর চেষ্টাও করা হয়েছিল ৷ আদালতে আত্মহত্যার অভিযোগও দায়ের হয় ৷ আদালত অবশ্য এই অভিযোগে আমল দেন না ৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে হাসপাতালের বেডে নাকে রাইলস টিউব গোঁজা শর্মিলার ছবি ৷ শর্মিলার ১৬ বছরের অনশন জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে ৷
advertisement
অবশেষে সেই নল খুলে ফেলেছেন শর্মিলা ৷ ২০১৬ সালের ৯ অগস্ট ১৬ বছরের অনশন সরকারিভাবে ভেঙে ফেলেছিলেন শর্মিলা ৷ যোগ দেন রাজনীতিতেও ! নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি৷ ২০১৭ সালে নতুন সংসার পাতেন ৷ বিয়ে হয় তাঁর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যমজ কন্যা সন্তানের মা হলেন ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement