advertisement

'কাশ্মীরে ইন্টারনেট তো ব্যবহার হত নোংরা সিনেমা দেখার জন্য,' নীতি আয়োগ সদস্যের বিতর্কিত মন্তব্য

Last Updated:

তাঁর আরও দাবি, 'কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রয়েছে৷ কই গুজরাতে তো বন্ধ নেই? কাশ্মীরে ইন্টারনেট বন্ধ থাকার একটা ভিন্ন কারণ রয়েছে৷ কাশ্নীরকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা খুব জরুরি৷'

#নয়াদিল্লি: দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পর জম্মু-কাশ্মীরে খুব কম জায়গায় আংশিক ভাবে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছে৷ ইন্টারনেট বন্ধ থাকার জেরে কাশ্মীরের অর্থনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব পড়েছে, এ ক্ষেত্রে নীতি আয়োগের সদস্যের বক্তব্য, নোংরা সিনেমা দেখার জন্যই কাশ্মীরে ইন্টারনেট ব্যবহৃত হত৷ উপত্যকার অর্থনীতির উপর তার খুব একটা প্রভাব পড়েনি৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত বলেন, 'যত রাজনীতিবিদ কাশ্মীরে যেতে চাইছেন, কী কারণে চাইছেন? দিল্লির রাস্তায় যেমন আন্দোলন চলছে, ওরকম কাশ্মীরেও করতে চাইছেন৷ সোশ্যাল মিডিয়াকে আগুন হিসেবে ব্যবহার করতে চাইছেন৷ কাশ্মীরে ইন্টারনেট না থাকাই কী এসে যায়? তা ছাড়া কাশ্মীরের লোকেরা ইন্টারনেটে কী দেখে? নোংরা সিনেমা দেখা ছাড়া কিছু করে না ওরা৷'
advertisement
এরপরেই সারস্মত বুঝতে পারেন, বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন৷ নিজেকে সামলে নিয়ে এ বার তাঁর সাফাই, 'আমি বলতে চাইছ, কাশ্মীরে ইন্টারনেট না-থাকলেও কোনও সমস্যা নেই৷ তার প্রভাব উপত্যকার অর্থনীতির উপর খুব গুরুতর কিছু প্রভাব ফেলেনি৷'
advertisement
তাঁর আরও দাবি, 'কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রয়েছে৷ কই গুজরাতে তো বন্ধ নেই? কাশ্মীরে ইন্টারনেট বন্ধ থাকার একটা ভিন্ন কারণ রয়েছে৷ কাশ্নীরকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা খুব জরুরি৷'
advertisement
শনিবারই কাশ্মীরে প্রিপেড মোবাইল পরিষেবা চালু করেছে প্রশাসন৷ পোস্টপেড কানেকশনে ২জি পরিষেবা চালু করা হয়েছে৷ শুধুমাত্র সরকারি কিছু ওয়েবসাইট-সহ কয়েকটি ওয়েবসাইটটি সেই পরিষেবায় দেখা যাচ্ছে৷ গত ৫ অগাস্ট থেকেই জম্মু-কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা৷ মোবাইল ইন্টারনেট ছাড়া প্রিপেড ও পোস্টপেড পরিষেবা চালু করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'কাশ্মীরে ইন্টারনেট তো ব্যবহার হত নোংরা সিনেমা দেখার জন্য,' নীতি আয়োগ সদস্যের বিতর্কিত মন্তব্য
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement